News update
  • ICJ asks Myanmar: cease violations, prosecute perpetrators, take back-compensate Rohingya     |     
  • Dhaka Ranks 13th Among World's Most Polluted Cities on Friday     |     
  • Petrol Bomb Allegedly Hurled at State Minister's Home     |     
  • Trump, Xi and Putin Agree to Nuclear Risk Dialogue, Not Deal     |     
  • RMG Sector Loses Up to Tk 220cr Daily Amid Wage Unrest     |     

মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2026-11-18, 10:49am

try56y54y65r46-07dfc9edf0ca55a26af02d2f4f7f55b61794977357.jpg




রাজধানীর মহাখালীতে অবস্থিত সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি জানান, সকাল ৯টা ৪০ মিনিটে সাততলা বস্তিতে আগুন লাগার খবর আসে। এরপর আগুন নিয়ন্ত্রণে কাজ করতে সাতটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

লিমা খানম আরও জানান, ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে না পৌঁছানোয় আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। এছাড়া বস্তির ভেতরে কেউ আটকে আছেন কি না কিংবা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।