News update
  • UN Declares International Day to Eliminate Child Marriage     |     
  • 32-year-old Bangladeshi-American plans a cotton warehouse in Ctg     |     
  • Govt's 180 days good start; Oppositoon Road March unhelpful      |     
  • Chinese Scientists Warn Wars Could Spread Into Space     |     
  • 11-Party Alliance Begins Dhaka-Chattogram Long March     |     

কলাপাড়ায় যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত -১, আহত-৮

দূর্ঘটনা 2026-06-07, 11:22pm

one-killed-8-injured-as-passenger-bus-hit-an-easy-bike-on-sunday-98c9aff7b17675ea87e19bb1c61a96971780852942.jpg

One killed 8 injured as passenger bus hit an easy bike on Sunday.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী  বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে হারুন গাজী (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এঘটনায় গুরুতর আহত হয়েছে অন্তত: আরও ৮ জন। শনিবার রাত সোয়া আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের কলাপাড়া সেতুর উত্তর প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। মৃত হারুন মহিপুরের নজিবপুর গ্রামের সত্তার গাজীর ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে আটটার দিকে ইজিবাইকটি পাখিমারা থেকে ৯ জন যাত্রী নিয়ে কলাপাড়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। এসময় কলাপাড়া সেতুর উপর পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সাকুরা পরিবহনের বাসটির (ঢাকা মেট্রো ব-১২-২০৯৪) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের ৯ যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত ৮ জনকে বরিশাল শে.বা.চি.ম হাসপাতালে প্রেরন করে। পরে রাত এগারোটার দিকে হারুন গাজীকে  কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, আহতদের উদ্ধার করে বরিশালে পাঠানোর পর এক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। - গোফরান পলাশ