News update
  • Global food prices rise amid weather strain, trade disruptions     |     
  • Dhaka Seeks Ganges Treaty With Guarantee on Water Share     |     
  • Navi Pillay Wins 2026 Nobel Peace Prize     |     
  • Bangladesh Steps Up Anti-Trafficking Efforts, US Says     |     
  • Cheap reading glasses remain key conduit to better quality of life     |     

ভারতে দুই ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, ১২ বগি লাইনচ্যুত

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2024-10-12, 9:08am

শুক্রবার (১১ অক্টোবর) চেন্নাই রেল বিভাগের পোন্নেরি-কাভারপেট্টাই স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত



ভারতের তামিলনাড়ুর রাজ্যে একটি এক্সপ্রেস ট্রেন ও মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ অক্টোবর) রাত ৮টা ৫০ মিনিটের দিকে চেন্নাই রেল বিভাগের পোন্নেরি-কাভারপেট্টাই স্টেশনে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষের ঘটনায় এক্সপ্রেস ট্রেনের অন্তত ১২টি বগি লাইনচ্যুত হয়। এছাড়া এক্সপ্রেস ট্রেনের পার্সেলের বগিতে আগুন ধরে যায়।

ত্রিভাল্লুর জেলা কালেক্টর টি প্রভুশঙ্কর জানিয়েছেন, যাত্রীবাহী ট্রেনটিতে ১ হাজার ৩৬০ জন যাত্রী ছিলেন। তাদের ১৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে চারজনের অবস্থা গুরুতর। আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

রেলের কর্মকর্তারা প্রাথমিক তথ্যে জানান, মায়সোর-ধর্বঙ্গা বাগমাতি নামের এক্সপ্রেস ট্রেনটি মালবাহী ট্রেনটিকে ধাক্কা মারে। ওই সময় মালবাহী ট্রেনটি দাঁড়ানো ছিল।

ভারতীয় রেলওয়ে এক বিবৃতিতে পরবর্তীতে জানায়, কাভারাইপেত্তাই স্টেশনে প্রবেশের সময় এক্সপ্রেস ট্রেনের ক্রুরা তীব্র ঝাঁকুনি অনুভব করেন। ওই সময় ট্রেনটি সিগন্যাল অনুযায়ী মেইন লাইন দিয়ে না গিয়ে লুপ লাইনে যায়। ট্রেনটি লুপ লাইনে ৭৫ কিলোমিটার গতিতে ঢুকে মালবাহী ট্রেনটিকে ধাক্কা মারে। 

রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ভয়াবহ এই দুর্ঘটনার খবরটি রেলমন্ত্রীকে অবহিত করা হয়েছে। তিনি বিষয়টি নিজে নয়াদিল্লিতে রেলের ‘ওয়ার রুম’থেকে পর্যবেক্ষণ করছেন। এছাড়াও আহতদের পর্যাপ্ত চিকিৎসা এবং অন্যান্য যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন মন্ত্রী।