News update
  • UN Climate Talks collapse over fossil fuel phaseout, warming limit deadlock     |     
  • Bangladesh Plans Major Changes to Bank Board Rules     |     
  • HC Orders Guidelines on Social Media Use by Children     |     
  • The Green Heart of Agricultural Learning: Give SAU Its Field Back     |     
  • India's record 720-9 has New Zealand on the ropes in 1st test     |     

তুরস্কে শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৭

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2023-02-06, 10:57am




তুরস্কের গাজিয়ান্তেপ প্রদেশে নূরদাগি শহরে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে অনন্ত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেকেই আহত হয়েছেন।

সোমবার (৬ ফেব্রুয়ারি) মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।

ইউএসজিএস’র তথ্যানুযায়ী, স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে আশপাশের অঞ্চল। ভূমিকম্পটি এতই প্রবল ছিল যে ৭০০ কিলোমিটার দূরে রাজধানী আঙ্কারাতেও এটি অনুভূত হয়েছে।

এ ঘটনায় বহু ভবন ধ্বসে পড়ার খবর পাওয়া গেছে, যেখানে বহু মানুষ আটকে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠের ২৪ দশমিক ৭ কিলোমিটার গভীরে ছিল।

সংস্থাটি আরও জানায়, প্রথম কম্পনের প্রায় ১১ মিনিট পর ৬ দশমিক ৭ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এর গভীরতা ছিল ৯ দশমিক ৯ কিলোমিটার। তথ্য সূত্র আরটিভি নিউজ‌