News update
  • Govt Drafts New Model for $1tn Economy by 2034     |     
  • Middle East Conflict Hits Bangladesh Labour Market     |     
  • Millions face growing hunger as Iran conflict fuels food crisis: UN     |     
  • Bus plunges into Padma from pontoon at Daulatdia     |     
  • Tree logging in Bangladesh has fallen in last two years: Study     |     

যেভাবে কাটবে জ্বালানি সংকট

গ্রীণওয়াচ ডেস্ক জ্বালানী 2024-10-03, 5:28pm




কূপ খনন ও অনুসন্ধান সহজ হলে জ্বালানি সংকট কেটে যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ২০২৫ সালের মধ্যে আরও ৩৫টি গ্যাসকূপ খনন করা হবে। এর মধ্যে ১১ টি খনন করবে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। বাকি ২৪টি হবে উন্মুক্ত দরপত্রের ভিত্তিতে।

এছাড়া ২০২৫-২৮ সালের পরিকল্পনায় সবমিলিয়ে ১০০টি কূপ খনন করা হবে বলে জানান মুহাম্মদ ফাওজুল কবির। তিনি বলেন, এর মধ্যে মোট ৪৩টি খনন করবে বাপেক্স।

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতায় জ্বালানির বিশ্ববাজারে সৃষ্ট অস্থিরতা নিয়ে জ্বালানি মন্ত্রণালয় সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান উপদেষ্টা।

কূপ খনন ও অনুসন্ধান সহজ হলে জ্বালানি সংকট কেটে যাবে জানিয়ে তিনি আরও বলেন, প্রকল্পের মেয়াদ বাড়ানোর পক্ষে না জ্বালানি মন্ত্রণালয়। সময়ের মধ্যে প্রকল্প শেষ করতে না পারলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করেন তিনি। সময় সংবাদ