
অকটেন, পেট্রোল ও কেরোসিনের বাড়িয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে রোববার (৩১ মে) রাতে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাতে দেখা যায় লিটার প্রতি পাঁচ টাকা দাম বাড়ানো হয়েছে। তবে ডিজেলের দাম বাড়ানো হয়নি।
ভোক্তা পর্যায়ে অকটেনের দাম ১৪০ টাকা থেকে পাঁচ টাকা বাড়িয়ে আজ বিক্রি হচ্ছে ১৪৫ টাকা, পেট্রোলের দাম ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকায় বিক্রি করা হচ্ছে। তবে প্রতি লিটার ডিজেলের দাম আগের মতোই ১১৫ টাকা রয়েছে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস-বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তাপর্যায়ে এ বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
এর আগে গত ১৯ এপ্রিল থেকে প্রতি লিটার ডিজেলে ১৫ টাকা, অকটেনে ২০ টাকা, পেট্রোলে ১৯ টাকা ও কেরোসিনের দাম ১৮ টাকা বাড়ানো হয়। ওই সময়ে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা, অকটেনের দাম ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা, পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়।