News update
  • Govt puts rural Bangladesh at heart of development agenda     |     
  • BNP celebrates its 48th founding anniversary Tuesday     |     
  • Dengue situation worsens in Pirojpur     |     
  • Hundreds feared stuck in hydropower tunnels in Nepal and Tibet     |     
  • Nepal’s Rasuwa flood disaster: Is there a limit to Human Folly?     |     

কিম বলেছেন, উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সাথে লড়াইয়ের জন্য ‘পুরোপুরি প্রস্তুত’

গ্রীণওয়াচ ডেস্ক ঘৃনা-প্রচারণা 2022-07-29, 8:08am




উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বুধবার রাতে সতর্ক করে বলেছেন যে, তার দেশ যুক্তরাষ্ট্রের সাথে যেকোনো সামরিক সংঘর্ষের জন্য “পুরোপুরি প্রস্তুত” রয়েছে। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ সংবাদ জানিয়েছে।

এই সতর্কতাটি পিয়ংইয়ং-এর সর্বসাম্প্রতিক হুমকি। দেশটি শীঘ্রই তার সপ্তম পারমাণবিক পরীক্ষা চালাবে বলে অনুমান করা হচ্ছে।

রাষ্ট্র-চালিত কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি অনুসারে, কোরীয় যুদ্ধের সমাপ্তির বার্ষিকী উপলক্ষে এক বক্তৃতায় কিম সতর্ক করে দেন যে দক্ষিণ কোরিয়ার সরকার যদি কোনো “বিপজ্জনক প্রচেষ্টা” চালায় তবে তাদেরকে ধ্বংস করা হবে।

তার বক্তৃতায় কিম বারবার তার দেশের পারমাণবিক অস্ত্র নিয়ে গর্ব করেছেন এবং প্রয়োজনে সেগুলো ব্যবহার করার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সাথে যেকোনো সামরিক সংঘর্ষের জন্য “পুরোপুরি প্রস্তুত”।

উত্তর কোরিয়া এ বছর নজিরবিহীন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের মতে, পিয়ংইয়ং দৃশ্যত আরেকটি পারমাণবিক পরীক্ষার প্রস্তুতিও সমাপ্ত করেছে।

বুধবার তার ভাষণে কিম যুক্তরাষ্ট্রের “দ্বিচারিতা” এবং “গুন্ডামিপূর্ণ আচরণের” কথা বলে বিফোরণ ঘটান। উত্তর কোরিয়ার সামরিক পদক্ষেপকে রুটিন মহড়া হিসেবে বর্ণনা করে তিনি বলেন যে, যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া মহড়া “আমাদের জাতীয় নিরাপত্তাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে।”

উত্তর কোরিয়ার ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করে প্রতিক্রিয়া জানানো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পক্ষে সম্ভবত আরও কঠিন হবে। নিরাপত্তা পরিষদের ভেটো দেয়ার ক্ষমতাসম্পন্ন সদস্য রাশিয়া এবং চীন সাম্প্রতিক মাসগুলোতে উত্তর কোরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো বৃদ্ধি না করে শিথিল করার আহ্বান জানিয়েছে। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।