News update
  • Humanitarian Aid For Rohingyas Dwindles in Largest Refugee Camp      |     
  • We Came for Action, Not Promises: Bonn Talks Ended in Frustration     |     
  • Italy declares red heatwave alert in 15 cities     |     
  • Bangladesh Eyes $1bn Carbon Gains From 25 Crore Trees     |     
  • Weak revenue collection, rising debt threaten economic stability     |     

ভারত ও মিয়ানমার থেকে এলো ৩৭ হাজার টন চাল

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2025-01-29, 12:04pm

rtertewrtw-893d2915c0ec6fcaf67f39ca4f8c26a61738130643.jpg




প্রতিবেশি দেশ ভারত থেকে ১৫ হাজার ও মিয়ানমার থেকে ২২ হাজার মেট্রিক টন চাল নিয়ে দুটি জাহাজ বাংলাদেশে এসে পৌঁছেছে।

বুধবার (২৯ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, জি টু জি ভিত্তিতে মিয়ানমার থেকে ২২ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি এটিএন ভিক্টরি জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এছাড়া উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা ১৫ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে একই বন্দরে পৌঁছেছে জাহাজ এমভি বিএমসি প্যানডোরা।

উভয় দেশ থেকেই এ চাল খাদ্য অধিদপ্তর আমদানি করেছে জানিয়ে ইমদাদ ইসলাম আরও বলেন, দ্রুতই জাহাজ থেকে চাল খালাস শুরু হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আরটিভি