News update
  • Ambassadors meet as West Bank tensions rise, Gaza plan stalls     |     
  • VAT Returns to Be Filed Every Tax Period Again     |     
  • No journalist to be victimised under Cyber Security law: Salahuddin     |     
  • Court Denies Bail to 27 Detained From Jasad Office     |     
  • Bangladesh Plans Major River, Canal Restoration Drive     |     

দেশে খাদ্য ঘাটতির আশঙ্কা নেই

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2023-01-25, 10:38pm

images-8-8b31bfbfd22ef523378f0a86e92fb7521674664724.jpeg




খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চলতি অর্থবছরেও দেশে খাদ্য ঘাটতির কোন আশঙ্কা নেই। 

তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য আবুল কালাম আজাদের টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের জবাবে একথা বলেন। 

মন্ত্রী জানান, ‘দেশে বর্তমানে কোনও খাদ্য ঘাটতি নেই। গত অর্থবছরে দেশে ৩৮০ দশমিক ৪৮ লাখ মেট্রিক চন চাল এবং ১০ দশমিক ৮২ লাখ মেট্রিক টন গমসহ ৩৯১ দশমিক ৩০ লাখ খাদ্য শস্য উৎপাদিত হয়েছে।’ তথ্য সূত্র বাসস।