News update
  • IMF seeks removal of Bank Company Act’s Section 18(A) for loan package     |     
  • High fuel prices fuel surge in Chinese EV sales; charging points lag behind     |     
  • Dhaka ranks 9th among world’s most polluted cities on Wednesday     |     
  • US allows Iran's World Cup team to travel 2 days before next match     |     
  • Portugal thrash Uzbekistan 5-0 as Ronaldo scores twice     |     

শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি, তারা নিজেরাই স্লোগান দিয়েছে: প্রধানমন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-07-26, 12:22pm

শেখ হাসিনা। ফাইল ছবি



শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি; আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে। তারা (শিক্ষার্থীরা) নিজেরাই নিজেদের রাজাকার বলে স্লোগান দিয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।।

শুক্রবার, ২৬ জুলাই বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবন পরিদর্শনে গিয়ে তিনি কথাগুলো বলেন।

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে ক্ষতিগ্রস্ত রামপুরার বিটিভি ভবন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, যারা এমন হামলার সঙ্গে জড়িত তারা দেশের আনাচে-কানাচে লুকিয়ে রয়েছে। তাদের খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করতে হবে। এজন্য দেশের জনগণের সহযোগিতা প্রয়োজন।

তিনি আও বলেন, বিএনপি-জামায়ত অতীতের মতোই অগ্নিসন্ত্রাস করেছে। এবার তারা আলাদা; তারা গান পাউডার ব্যবহার করেছে। দেশের বাইরে আন্দোলন ছড়িয়ে দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট ও মানুষের রুটি-রুজি বন্ধের পাঁয়তারা করছে তারা। সময় সংবাদ