News update
  • Dhaka’s air remains unhealthy Thursday morning     |     
  • Williams sisters’ US Open return boosts ESPN viewership     |     
  • FMs of 8 Arab, Islamic nations urge global curb on Israeli settlements     |     
  • 27 metro rail bearing pads critical, cracks found in 46 piers: Minister     |     
  • RMG exports grow 5.12% to $7.5bn in July-August     |     

বাড্ডায় শিক্ষার্থীদের অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-07-18, 12:26pm




রাজধানীর বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে ছুটে যায়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে ব্র্যাক ইউনিভার্সিটির সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপের পর শিক্ষার্থীর ছত্রভঙ্গ হয়ে মেরুল বাড্ডা, আফতাবনগর ও হাতিরঝিলের দিকে ছুটে যায়।

সর্বশেষ খবর অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য ওই এলাকায় অবস্থান করছে। এনটিভি নিউজ