News update
  • What is Iran’s Seven-Day Plan to reopen the Strait of Hormuz?     |     
  • Bangladesh’s Banking Crisis: The Road to Reform     |     
  • Tarique Visits Toyota’s Motomachi Plant in Japan     |     
  • Spain high-speed train collision kills at least 68, dozens injured     |     
  • Ocean’s ability to absorb carbon falling as CC intensifies     |     

যেভাবে পরিচয় শনাক্ত হলো শেখ হাসিনার ভিডিও প্রকাশকারীর মরদেহের

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-10-29, 12:29pm

img_20261029_122846-1a900a3358977faa8b750c37804a0ea31793255352.jpg




নিখোঁজের একদিন পর তুরাগ নদের উত্তরখান থানার রাজাবাড়ি ঘাট এলাকা থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পকেটে থাকা আইফোন থেকে পরিচয় শনাক্ত করা হয় তার।

বুধবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে তার মরদেহটি উদ্ধার করে টঙ্গী নৌপুলিশ ফাঁড়ি।

টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন জানান, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের কল থেকে তুরাগ নদের উত্তরখান থানার রাজাবাড়ি ঘাট এলাকায় একটি লাশ ভেসে থাকার খবর পায় টঙ্গী নৌপুলিশ। খবর পেয়ে জরুরিভাবে ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত পুরুষ (২৮) হিসেবে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।

তিনি বলেন, লাশের পরনে সাদা পায়জামা ও কালো জামা ছিল। মুখে হালকা দাড়ি, হাতে ঘড়ি ও পকেটে একটি আইফোন পাওয়া যায়। লাশের সঙ্গে থাকা আইফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হয়। পরে তার পরিচয় জানা গেছে। বর্তমানে লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যালের মর্গে রয়েছে।