News update
  • Cultural institutions face leadership vaccum, governance questions     |     
  • Ishraque Hossain Announces Resignation as State Minister     |     
  • PM Opens July Memorial, Renovated Osmani Udyan in Dhaka     |     
  • SPM Contract Cost Rises by $31m Despite Tender Rules     |     
  • Cabinet Approves Secretariat Relocation to Sher-e-Bangla Nagar     |     

কুষ্টিয়ায় লালন আখড়াবাড়ি থেকে বোমা উদ্ধার

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-10-19, 2:47pm

kussttiyyaayy_laaln_aakhrraabaarri_theke_bomaa_uddhaar_1-713d2ac6dbe61620516520a1f8a5418a1792399675.jpg




কুষ্টিয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ির ভেতর থেকে বোমা উদ্ধার করা হয়েছে।

গতকাল রোববার (১৮ অক্টোবর) রাত আনুমানিক ১২টায় আখড়াবাড়ির প্রধান ফটকের কাছ থেকে একটি ব্যাগে রাখা বোমা এবং দুই লিটার পেট্রোল উদ্ধার করা হয়।

আখড়াবাড়িতে চলছে ফকির লালনের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনের উৎসব। আজ রাতে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এর উৎসব শেষ হওয়ার কথা।

পুলিশ জানিয়েছে, রোববার দিনগত রাত ১২টার দিকে এক চায়ের দোকানদার একটি সাদা রঙের ব্যাগ পড়ে থাকতে দেখেন। ব্যাগটি খুলতেই একটি লাল রঙের টেপ দিয়ে জড়ানো বোমা সাদৃশ্য বস্তু, দুই লিটার পেট্রোল এবং দুটি সার্কিট জাতীয় বস্তু দেখতে পান। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি কুমারখালী থানা-পুলিশসহ মেলার আয়োজক কমিটিকে জানান। পরে তারা ঘটনাস্থলে আসে। ঘটনাস্থলে পুলিশ, র‌্যাবসহ আইনশৃংখলা রক্ষাকারীবাহিনী উপস্থিত হয়ে জায়গাটি ঘিরে রাখে এবং মাজারের মূল গেটটি বন্ধ করে দেয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, এ ঘটনার পর আখড়াবাড়ির নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। কে বা কারা বোমাটি রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, রাত আড়াইটার দিকে বোম ডিসপোজাল টিম বোমাটি নিষ্ক্রিয় করেছে।

এদিকে লালন মাজার প্রাঙ্গনে বোমা উদ্ধার হওয়ার ঘটনায় সাধুদের নিরাপত্তার কথা বিবেচনা করে গতকাল রাত থেকে লালনের প্রধান ফটক বন্ধ রাখা হয়। কাউকে মাজারের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এই ঘটনায় বাউল সাধুরা অনেকেই আতঙ্কিত হয়ে আখড়াবাড়ি ছেড়ে চলে যাচ্ছেন।