News update
  • Nearly Half of Bangladesh’s Families Are in Debt: BBS     |     
  • Bangladesh Seeks Details on Execution of Two Nationals     |     
  • Former Bangladesh Air Force Chief Arrested in Qatar     |     
  • PM stresses discipline, professionalism, public trust in armed forces     |     

সাবেক বিমানবাহিনী প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-10-18, 4:50pm

hannan-77839d5cf53d09e62bdfca3d3172fab11792320645.jpg




দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কাতারে গ্রেপ্তার হয়েছেন সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান।

ই-মেইলের মাধ্যমে ইন্টারপোল দুদককে এ তথ্য জানিয়েছে। গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করে কাতার পুলিশ।

আজ কমিশনের নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানাবেন দুদক সচিব সাইদুর রহমান খান।

২০২১ সালের ১২ জুন বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেন শেখ আব্দুল হান্নান। ২০২৪ সালের ১১ জুন তিনি অবসরে যান।