
২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে রয়েছে মেয়েরা।
আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেন।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এসএসসিতে সারা দেশে এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৯ লাখ ১৭ হাজার ৬৯৪ জন। তাদের মধ্যে পাস করেছে ৫ লাখ ৩০ হাজার ৯৩৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৫২ হাজার ৭৮০ জন।
মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রী ৯ লাখ ১১ হাজার ৭৯১ জন। তাদের মধ্যে পাস করেছে ৬ লাখ ৯ হাজার ৯৩৯ জন। পাসের হার ৬৬ দশমিক ৬৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬৩ হাজার ৮৯৬ জন।