News update
  • Dhaka Ranks Fifth Among World’s Most Polluted Cities on Tuesday      |     
  • Protests Disrupt Production at 681 Factories Across Bangladesh     |     
  • LPG Price Hike Fuels Fears of Tk 2,500 Cylinder Cost     |     
  • Consumers face fresh burden as 12kg LPG cylinder price rises to Tk 2,060     |     
  • Cabinet Approves 29 Public Holidays for Bangladesh in 2027     |     

খাদ্য সংকট এড়াতে নিষেধাজ্ঞা তুলে নেয়া আবশ্যক : মস্কো

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-25, 4:54pm




রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী বুধবার বলেছেন, বিশ্বব্যাপী খাদ্য সংকট এড়াতে ইউক্রেনে দেশটির সামরিক অভিযান চালানো প্রশ্নে মস্কোর ওপর আরোপ করা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেয়া আবশ্যক হয়ে পড়েছে। খবর এএফপি’র।
রাশিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমে করা মন্তব্যে আন্দ্রে রুদেনকো বলেন, ‘খাদ্য সমস্যা সমাধানে রাশিয়ার রপ্তানি ও আর্থিক লেনদেনের ওপর আরোপ করা বিভিন্ন নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ একটি সমন্বিত পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।’ তথ্য সূত্র বাসস।