News update
  • Malaysia Reopens Labour Market for Bangladeshis     |     
  • PM Assures Job to July Martyr's Mother During Meeting     |     
  • Over 46 lakh cases pending in country's courts: Law Minister     |     
  • China's submarine-launched ballistic missile test sparks concern across Pacific     |     
  • Jamuna bank erosion worsens in Sirajganj; devours homes, cropland     |     

ফায়ার সার্ভিসকে আধুনিকায়ন করতে স্টেশন বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-05-19, 2:20pm

dfewrwer-291f239567117f5cdf9d73a8cfde10c61779178828.jpg




সারাদেশে মাত্র ৫৩৮টি ফায়ার স্টেশন যথেষ্ট নয়; তাই অগ্নি নির্বাপন, প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনা মোকাবিলায় ফায়ার সার্ভিসকে আধুনিকায়ন, যুগোপযোগী করতে লোকবল ও স্টেশন বাড়ানো হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিস স্টেশনে পাসিং আউট প্যারেড ও পদক প্রদান-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। 

এ সময় তিনি আরও বলেন, ‘ফায়ার সার্ভিসের ৫২ জন অগ্নিদুর্ঘটনা মোকাবিলা করতে গিয়ে শহীদ হয়েছেন। তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। একই সাথে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, ৭১ এ স্বাধীনতা যুদ্ধে সকল বীর শহীদ, ২৪ এর গণ-আন্দোলন তথা  জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।’ 

তিনি বলেন, ‘আজকের ফায়ার সার্ভিসের স্লোগান ‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ:নিরাপদ রুখবো সম্পদ ও জীবন’ এর প্রতি সমর্থন জানিয়ে ফায়ার সার্ভিসকে আধুনিকায়নে সরকারের পদক্ষেপ ও পরিকল্পনা রয়েছে।  ইতোমধ্যে মুন্সিগঞ্জের গজারিয়ায় ফায়ার সার্ভিসের সদস্যদের ট্রেনিং একাডেমিসহ আরও ২০ টি প্রকল্পের কাজ চলমান। তবে ৫৩৮ টি স্টেশন বাংলাদেশের প্রেক্ষাপটে যথেষ্ট নয়। অগ্নিদুর্ঘটনায় জনগণের মাঝে সচেতনতা বাড়াতে নানা কর্মসূচি পালন করা হচ্ছে, যা চলমান থাকবে।’  

এ সময় বাংলাদেশ ফায়ার সার্ভিসের পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি  স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপিসহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। এছাড়াও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা পুলিশের এএসপি গ সার্কেল মেহেদী ইসলাম,  রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচ এম সালাহউদ্দিন আহমেদসহ  ফায়ার সার্ভিসের উর্ধতন কর্মকর্তারা। 

এর আগে বিভিন্ন অবদানের স্বীকৃতি হিসেবে ফায়ার সার্ভিসের কৃতী সদস্যদের ব্যাজ পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।