News update
  • Six closed jute mills to reopen under pvt management in 6 months     |     
  • Uncertainty over possible US-Iran talks as Trump extends ceasefire     |     
  • Bangladesh eyes broader bilateral engagements with African nations     |     
  • Trump Extends Iran Ceasefire, Seeks Time for Talks     |     
  • SSC and Equivalent Exams Begin Nationwide     |     

তারেক রহমানের বিদেশ সফর নিয়ে যা জানা গেল

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-04-09, 7:28am

287ec292739a5d2bfafab5bcf3fa8baa2f5982f884e9630e-34d64b6806596cd60dfc1fe1841bf24d1775698130.jpg




প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ সফরের বিষয়ে অনলাইনে বিভিন্ন ধরনের খবর ছড়িয়ে পড়েছে। তবে এসব খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌল্লা (সুজন মাহমুদ)।

বুধবার (৮ এপ্রিল) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে সুজন মাহমুদ লিখেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য বিদেশ সফরের দিন-তারিখ ও সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি। তিনি কোন দেশে প্রথম সফর করবেন, সেটিও এখনও নির্ধারিত হয়নি।

তবে এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন খবর ছড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি কোনো গুজবে কান না দেয়ার অনুরোধ জানান।

উল্লেখ্য ‘প্রথম রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী’ এমন তথ্য অনলাইনে ছড়িয়ে পড়েছে। এছাড়া বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদও প্রকাশ হয়েছে।