News update
  • Philip Sangma arrested for aiding Hadi murder suspects escape     |     
  • Govt Issues Notice on Visa Extension for Expatriates     |     
  • Khamenei Warns US, Israel in First Speech as Leader     |     
  • Protests, Walkout Mark President’s Address in Parliament     |     
  • UNSC fails to adopt resolution for halting Middle East crisis     |     

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-03-12, 9:13am

ewrewrqweqwewqre-94a926b98b03dcbdba48e4e215b80c841773285194.jpg




প্রথমবারের মতো নারী ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে নির্ধারিত সময়ের তুলনায় পিছিয়ে গেছে নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগের (ডব্লিউবিপিএল) উদ্বোধনী আসর।

বিসিবির এক বিবৃতিতে জানানো হয়েছে, নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ডব্লিউবিপিএল) টি-টোয়েন্টির প্রথম আসর এখন ১০ থেকে ২১ জুলাই ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ম্যাচগুলো হবে বগুড়া, চট্টগ্রাম ও ঢাকায়। এর আগে এই আসরটি ৪ থেকে ১৪ এপ্রিল ২০২৬ পর্যন্ত আয়োজনের পরিকল্পনা ছিল।

বিসিবি জানিয়েছে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজি মালিক এবং প্রধান অংশীদারদের সঙ্গে আলোচনা করে টুর্নামেন্টের সময় পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে দলগুলো স্কোয়াড গঠন, আন্তর্জাতিক খেলোয়াড় নিয়োগ এবং পরিচালনাগত প্রস্তুতির জন্য বাড়তি সময় পাবে।

এদিকে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, নারী বিপিএলের দুটি দলের নাম ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স এবং চিটাগং পাইরেটস। এছাড়া ফ্র্যাঞ্চাইজি কেনার আগ্রহ প্রকাশ করেছে রংপুর রাইডারস।

টুর্নামেন্টের ভেন্যু হিসেবেও কিছু পরিবর্তন এসেছে। শুরুতে ঢাকার শেরে-বাংলা-জাতীয় স্টেডিয়াম এবং চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের নাম। তবে নতুন করে যুক্ত হয় বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। এমনকি বিপিএলের উদ্বোধনী ম্যাচও সেখানে হওয়ার কথা ছিল।

তিন ফ্র্যাঞ্চাইজির এই টুর্নামেন্টে আইকন ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে জাতীয় দলের তিন সদস্যকে, যারা নিজ নিজ দলের নেতৃত্ব দেবেন। তারা হলেন নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারি। আইকন ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা।