News update
  • Rohingya Crisis: Global Community Urges Long-Term Strategy     |     
  • PM Orders Study on Restoring Universal Stipends for Girls     |     
  • President urges KSA to make hajj more convenient for Bangladeshi pilgrims     |     
  • Second Teesta Bridge: Costly shortcut that heavy vehicles cannot take     |     
  • March in Stockholm for stronger climate action ahead of polls     |     

আইপিএলের মক নিলামে ৭৫ লাখ রুপিতে গুজরাটে তানজিম

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-12-15, 9:23am

rewrwerwer-963dc8a543ead62fdef84cb47d6eb2f11765768980.jpg




এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর। তার আগে একটি মক নিলামের আয়োজন করেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। যে নিলামে দল পেয়েছেন বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিব।

রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত মক নিলামের দ্বিতীয় দিনে তোলা হয়েছিল তানজিম হাসান সাকিবের নাম। তবে তাকে দলে পেতে গুজরাট ছাড়া আর কোনো দলই আগ্রহ দেখায়নি। যে কারণে ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপিতেই তাকে পেয়ে যায় গুজরাট।  

শনিবার (১৩ ডিসেম্বর) মক নিলামের প্রথম দিনে তোলা হয়েছিল বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের নাম। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। তাকে দলে নিতে লড়াই চলে চেন্নাই ও বেঙ্গালুরুর মধ্যে। শেষ পর্যন্ত সাড়ে তিন কোটি রুপিতে ফিজকে দলে নেয় বেঙ্গালুরু।

শুরুতে অবশ্য মোস্তাফিজকে পেতে আগ্রহ দেখায় টিম বেঙ্গালুরু। একেবারে শেষদিকে আগ্রহ প্রকাশ করে চেন্নাই। তখন দুই ফ্র্যাঞ্চাইজিই দাম বাড়াতে মোস্তাফিজের, শেষ পর্যন্ত তার দাম গিয়ে থামে ৩ লাখ ৫০ হাজার রুপিতে।  

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আইপিএলের মিনি নিলামে বাংলাদেশের ৭ জন ক্রিকেটারের নাম আছে। তানজিম সাকিব, মোস্তাফিজ ছাড়াও আছেন- তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, রাকিবুল হাসান ও নাহিদ রানা।