News update
  • Moheshkhali LNG Terminal Resumes Partial Operations     |     
  • Dhaka Condemns Hasina's Media Event in New Delhi     |     
  • Oil Prices Fall on Hopes of Hormuz Reopening     |     
  • Tk 2,500 crore harvest in Daudkandi floodplain fishery     |     
  • Gaza unsafe for civilians as Israeli attacks hit homes, classrooms     |     

টিকিট ছাড়াই বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ দেখার সুযোগ দিচ্ছে বিসিবি

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-11-11, 8:01am

img_20251111_075829-595ef678194524d721078ab920b3cef01762826463.jpg




রাত পোহালেই সিলেট টেস্টে মাঠে নামবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। মঙ্গলবার (১০ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে ম্যাচটি ঘিরে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ক্রিকেট একাডেমির ছাত্রছাত্রী ও শিক্ষকদের বিনামূল্যে সিরিজের প্রথম টেস্ট দেখার সুযোগ করে দিচ্ছে বিসিবি।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগের দায়িত্বে থাকা বিসিবির পরিচালক রাহাত শামস। তিনি জানান, শুধু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং একাডেমির খেলোয়াড়দের জন্য ফ্রি করা হয়েছে।

বিসিবি জানিয়েছে, এ জন্য প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র সঙ্গে নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে হবে। স্টেডিয়ামে প্রবেশের জন্য নির্ধারিত গেট নম্বর ২ এবং গ্যালারিতে প্রবেশের জন্য গেট ৫ থেকে ৯ পর্যন্ত। দর্শকদের জন্য বিনামূল্যে পানির ব্যবস্থাও থাকবে।

তবে নিরাপত্তার স্বার্থে ব্যাগ, বাইরে থেকে আনা খাবার ও বোতল নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না।

এদিকে, সাধারণ দর্শকদের জন্যও বিসিবি ঘোষণা করেছে সাশ্রয়ী মূল্যের টিকিট। টিকিট পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়েছে গ্রিন হিল এরিয়া ও শহীদ তুরাব স্ট্যান্ডের টিকিট ৫০ টাকা, শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ১০০ টাকা, ক্লাব হাউস ২৫০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।