News update
  • Nobel Laureates Call for Global Safeguards over AI     |     
  • Rahul, Priyanka Detained Outside Modi Residence     |     
  • Indian Students Resume Protests After Crackdown     |     
  • One year after Milestone tragedy: memories mark a day of grief     |     
  • GP auditor flags Tk 125.80 bn BTRC tax demand as 'unresolved risk'     |     

প্রথম টি-টোয়েন্টি: টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-10-27, 6:37pm

img_20251027_183737-baff09fe679fca2da9ee37e115fca9f61761568673.jpg




ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে সিরিজ জিতেছিল বাংলাদেশ দল। এবার টি-টোয়েন্টিতে মাঠে নামতে যাচ্ছে লিটন বাহিনী। এর আগে ক্যারিবিয়ানদের মাটিতে তাদের হারিয়েছিল টাইগাররা। এবার সেই হারের প্রতিশোধ নিতে চাইবে সফরকারীরা। অন্যদিকে নিজেদের আধিপত্য বজায় রাখার চ্যালেঞ্জ টাইগারদের সামনে।

সোমবার (২৭ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

এই ম্যাচ দিয়ে ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন লিটন কুমার দাস। আর একাদশ থেকে বাদ পড়েছেন জাকের আলী।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারী, তওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও তানজিম সাকিব।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রেন্ডন কিং, অলিক আথানাজে, শাই হোপ, রোস্টন চেজ, শেরফান রাদারফোর্ড, রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খারি পিয়েরে ও জেইডেন সিলস।