News update
  • PM Orders Study on Restoring Universal Stipends for Girls     |     
  • President urges KSA to make hajj more convenient for Bangladeshi pilgrims     |     
  • Second Teesta Bridge: Costly shortcut that heavy vehicles cannot take     |     
  • March in Stockholm for stronger climate action ahead of polls     |     
  • Dhaka ranks 18th in global air quality ranking Monday morning     |     

বিসিবি নির্বাচন: ভোট গ্রহণ শেষ, ফলাফল ঘোষণা করবে যখন

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-10-06, 5:01pm

erterterte-8d6d280f6635db4170ea77bc8dc5b2341759748496.jpg




নানা নাটকীয়তার পর আজ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচন। ইতোমধ্যে ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে। এখন ভোট গণনা চলছে। নির্ধারিত সূচি অনুসারে সন্ধ্যায় ৬টায় ফল ঘোষণা করবেন নির্বাচন কমিশন।

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচন। এদিন নির্ধারিত সময় সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলেছে।

দিনের শুরুতে ভোটাররা না আসলেও সময়ের সঙ্গে সঙ্গে কাউন্সিলরদের উপস্থিতি বাড়তে থাকে। এদিন ভোট দিতে এসে আলোচনার কেন্দ্রে ছিলেন বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। কারণ, নতুন বিসিবি সভাপতি হওয়ার দৌড়ে সবার থেকে এগিয়ে রয়েছেন তিনি।

এ ছাড়াও দুপুরের পরে ভোট দিতে এসেছিলেন সাবেক বিসিবি সভাপতি ও ক্যাটাগরি-২ থেকে পরিচালক পদে মনোনয়ন গ্রহণ করা ফারুক আহমেদ। নির্বাচন কেন্দ্রে উপস্থিত হতে তাকে ঘিরে ধরে সাংবাদিকরা। তবে তখন কথা বলতে চাননি তিনি।

বিসিবির গঠনতন্ত্র অনুসারে পরিচালনা পর্ষদের নির্বাচন মূলত তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়ে থাকে। জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে। 

ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক হবেন। ক্যাটাগরি-১ এ মোট কাউন্সিলর ৭১ জন। আর এখানে ১০টি পরিচালক পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন ১৫ জন কাউন্সিলর।

ক্লাব ক্যাটাগরি বা ক্যাটাগরি-১ থেকে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন ৭৬ জন কাউন্সিলরের ভোটে। আর এই ১২টি পদের জন্য লড়াই করবেন ১৬ জন কাউন্সিলর।

অন্যদিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা নিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরির ৪৫ জন কাউন্সিলরের ভোটে পরিচালক হবেন একজন। এখানে কঠিন লড়াইয়ের আভাস পাচ্ছে ক্রিকেট ভক্তরা। যেখানে লড়াই করছেন দেশের ক্রিকেটের দুই অতিপরিচিত মুখ দেবব্রত পাল ও খালেদ মাসুদ পাইলট।