News update
  • ADP Implementation Hits Five-Year Low at 1.85%     |     
  • NYC BNP leaders, activists upbeat ahead of Tarique Rahman’s arrival     |     
  • PM off to New York to attend UNGA     |     
  • 8 Killed in Ashulia Garment Factory Fire      |     
  • Apratim Murder Suspects Confessed, Says Home Minister     |     

মাহমুদউল্লাহকে নিয়ে স্ত্রী মিষ্টির আবেগঘন স্ট্যাটাস

গ্রীণওয়াচ ডেক্স ক্রিকেট 2023-11-02, 10:01am

resize-350x230x0x0-image-246167-1698891797-4caef57ddb746e6dc8d368f6680fc3091698897713.jpg




ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত সময় পার করছেন মাহমুদউল্লাহ রিয়াদ। যদিও অভিজ্ঞ এই ক্রিকেটারের বিশ্বকাপ দলে থাকা নিয়েই ছিল সংশয়। শেষ পর্যন্ত পারফরম্যান্স দ্বারাই দলে সুযোগ করে নেন তিনি। দারুণ ছন্দে থাকা মাহমুদউল্লাহকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি।

বৃহস্পতিবার (২ নভেম্বর) রিয়াদের ছেলে রাইদের একটি ভিডিও প্রকাশ করেন মিষ্টি। বিশ্বকাপ শুরুর পর ভিডিওবার্তায় বাবাকে অনুপ্রেরণার বার্তা দিয়েছিলেন রাইদ, যা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি। বাবার প্রতি ছেলের ভালোবাসাই তুলে ধরেন মিষ্টি।

সেই ভিডিও পোস্ট করে ক্যাপশনে মিষ্টি লেখেন, এভাবেই রাইদ তার বাবাকে অনুপ্রাণিত করেছিলো। টিম মিটিংয়ে এটা অনুপ্রেরণা হিসেবে দেখানো হয়েছে। আলহামদুলিল্লাহ, সে এই বিশ্বকাপকে স্পেশাল করে তুলতে পেরেছে।

ভিডিওতে বাবার উদ্দশ্যে রাইদ বলেন, ‘আমি জানি তুমি এই বিশ্বকাপটাকে স্পেশাল করে রাখতে চাও। আমি বিশ্বাস করি তুমি পারবে। শুভকামনা, তুমি আমার গল্পের নায়ক।’

এর আগে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাহমুদউল্লাহর দুর্দান্ত শতকের দিনেও স্ট্যাটাস দিয়েছিলেন মিষ্টি। সেদিন অভিজ্ঞ এই ক্রিকেটারের ভূয়সী প্রশংসা করেছিলেন তিনি। পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও ৫৬ রানের ইনিংস খেলেন সাইলেন্ট কিলার। তথ্য সূত্র আরটিভি নিউজ।