News update
  • Four sworn in as ministers, two more as state ministers     |     
  • Mirza Fakhrul takes oath as 23rd President     |     
  • New President visits Zia, Khaleda’s graves before Bangabhaban oath     |     
  • Five new faces set to take oath as cabinet members     |     

প্রথম সভা শেষে বণ্টন করা হলো বিসিবির কমিটি

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-04-09, 7:38am

a4623bf1f02681f84dbbe5733f09bbd6573cfb9d98f3b6d4-056f1ba1e26f86511046711503422c0d1775698739.jpg




বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় আজ। বুধবার (৮ এপ্রিল) সন্ধায় অনুষ্ঠিত সেই সভায় বণ্টন করা হয় দায়িত্ব। ওয়ার্কিং কমিটির দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল। গ্রাউন্ডস কমিটির দায়িত্বে রফিকুল ইসলাম বাবু এবং টুর্নামেন্ট কমিটির প্রধান মিনহাজুল আবেদীন নান্নু।

বিসিবির সর্বশেষ নির্বাচনে অনিয়ম এবং ক্ষমতার অপপ্রয়োগের প্রমাণ পেয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত কমিটি। তদন্ত কমিটির দেওয়া সেই প্রতিবেদনের ভিত্তিতে বিসিবির কার্যনির্বাহী পরিষদ ভেঙে দিয়েছে এনএসসি। তামিম ইকবালের নেতৃত্বে নতুন করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। 

তামিমের নেতৃত্বাধীন প্রথম কমিটি আজ (৮ এপ্রিল) সন্ধ্যায়ই প্রথম সভায় বসে। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম সংলগ্ন বিসিবি কার্যালয়ে সভাটি শুরু হয় সন্ধ্যা নাগাদ।  

গেম ডেভলপমেন্ট, বিপিএল-এর দায়িত্ব পেয়েছেন ফাহিম সিনহা। এছাড়া মার্কেটিং অ্যান্ড ডিসিপ্লিনের দায়িত্ব পেয়েছেন মির্জা সালমান ইস্পাহানি। টুর্নামেন্ট কমিটির প্রধান মিনহাজুল আবেদীন নান্নু। ফিন্যান্স এন্ড ওয়েলফেয়ারের দায়িত্ব পেয়েছেন ইসরাফিল খসরু। 

এছাড়া রাশনা ইমাম দায়িত্ব পেয়েছেন উইমেন্স কমিটির। লজিস্টিক-এর দায়িত্বে থাকবেন ইয়াসির আলী। এছাড়া আতাহার আলী পেয়েছেন আম্পায়ার্স কমিটির দায়িত্ব। টেন্ডার অ্যান্ড পারচেজ-এর দায়িত্ব পেয়েছেন সৈয়দ ইব্রাহিম আহমেদ। 

প্রথম সভা শেষে কে কোন দায়িত্ব পেলেন: 

ওয়ার্কিং কমিটি- তামিম ইকবাল 

গেম ডেভলপমেন্ট, বিপিএল- ফাহিম সিনহা 

মার্কেটিং অ্যান্ড ডিসিপ্লিন- মির্জা সালমান ইস্পাহানি 

টুর্নামেন্ট কমিটি- মিনহাজুল আবেদীন নান্নু 

ফিন্যান্স এন্ড ওয়েলফেয়ার- ইসরাফিল খসরু 

উইমেন্স- রাশনা ইমাম  

লজিস্টিক- ইয়াসির আলী  

আম্পায়ার্স কমিটি- আতাহার আলী  

টেন্ডার অ্যান্ড পারচেজ- সৈয়দ ইব্রাহিম আহমেদ