News update
  • ECNEC Approves 8 Projects Worth Tk 2,266 Crore     |     
  • No Plan to Drop Bangla, History from Honours: Milon     |     
  • Global turmoil shadows Bonn climate talks     |     
  • Dhaka's air quality recorded ‘moderate’ Tuesday morning     |     
  • Court seeks Interpol red notices for 2 fugitives in Tonu killing     |     

ভেনেজুয়েলাকে শয়তানদের হাতে তুলে দেয়ার চেষ্টা করছে জায়নবাদীরা: মাদুরো

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2025-11-18, 10:01pm

efwerwerewr-e40831ba928ea3e421c4684ed763004e1763481660.jpg




ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, জায়নবাদীরা তার দেশকে ‘শয়তানদের’ হাতে তুলে দেয়ার চেষ্টা করছে। ভেনেজুয়েলা ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের প্রস্তুতির মধ্যে বলিভারিয়ান ইন্টিগ্রাল বেস কমিটিতে দেয়া এক ভাষণে এ কথা বলেন তিনি।

সোমবার (১৭ নভেম্বর) প্রকাশিত জেরুজালেম পোস্টের প্রতিবেদন মতে, মাদুরো বলেন, ‘এমন কিছু লোক আছে যারা এই দেশকে শয়তানদের হাতে তুলে দিতে চায় - আপনি জানেন তারা কারা। কট্টর ডানপন্থি জায়নবাদীরা এই দেশকে শয়তানদের হাতে তুলে দিতে চায়।’

তিনি বলেন, ‘এই লড়াইয়ে কে জিতবে? [কিং] ডেভিডের লোকেরা, ঈশ্বরের লোকেরা, [সিমন] বলিভারের লোকেরা, নাকি সাম্রাজ্যবাদী দানব।’ মাদুরো ভেনেজুয়েলাকে কিং ডেভিডের অনুসারী অভিহিত করে তিনি বলেন, তারা মার্কিন গোলিয়াথকে মোকাবিলা করছে। আর রাজা ডেভিডের বিশ্বাস ও ঈশ্বরের আশীর্বাদ উভয়ই ছিল, বলেন মাদুরো।

তার কথায়, ‘আমরা ডেভিডের বংশধর যারা যুগে যুগে গোলিয়াথদের বারবার পরাজিত করেছে। ঈশ্বর যদি চান, তাহলে আমরা আবারও তাদের মুখোমুখি হব।’

ভেনেজুয়েলাকে খ্রিস্টান দেশ অভিহিত করে তিনি আরও বলেন, ‘আমি এই যুদ্ধের অগ্রভাগে আমাদের প্রভু যীশু খ্রীষ্টকে রেখেছি, যার হাতে আমাদের মাতৃভূমিকে ন্যস্ত করা হয়েছে, তিনি স্বর্গ ও পৃথিবীর মধ্যবর্তী একমাত্র রাজা, নাজারেথের যীশু, ছোট শিশু এবং ফিলিস্তিনি শহীদ।’

তিনি আরও বলেন, ‘আমি নাজারেথের যীশুকে ভেনেজুয়েলার জনগণের শান্তি এবং সার্বভৌমত্বের যুদ্ধের সর্বাধিনায়ক হিসেবে দেখি।’ ভাষণে মাদুরো ভাঙা ইংরেজিতে মার্কিন জনগণের কাছে বারবার আবেদন জানিয়ে বলেন, তারা যেন যুদ্ধকে ‘না’ এবং শান্তিকে ‘হ্যাঁ’ বলেন।

সম্প্রতি লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা ঘিরে ব্যাপক সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে চলতি বছরের সেপ্টেম্বরের শুরু থেকে ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাছ ধরা নৌকা লক্ষ্য করে বোমা হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। এতে এখন পর্যন্ত অন্তত ৮০ জন নিহত হয়েছেন।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। এরই মধ্যে ত্রিনিদাদ ও টোবাগোতে পাঁচ দিনব্যাপী নৌ মহড়ার ঘোষণা দিয়েছে পেন্টাগন। প্রশাসনের কর্মকর্তারা কংগ্রেস সদস্য ওবিদেশি নেতাদের সাথে উচ্চ পর্যায়ের বৈঠক চালিয়ে যাচ্ছেন।

এদিকে এএফপি জানিয়েছে, মাদুরো মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাথে ‘সামনাসামনি’ কথা বলতে চেয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) এক টিভি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের কেউ যদি ভেনেজুয়েলার সঙ্গে আলোচনা করতে চায় তবে তা কোনো সমস্যা ছাড়াই করা যাবে।’ এর কয়েক ঘণ্টা আগেই ট্রাম্প মাদোর সঙ্গে সম্ভাব্য আলোচনার কথা বলেন।