News update
  • RMG Unrest Costs 317 Factories $428m in 18 Days: BGMEA     |     
  • Bangladesh Urges India to Begin Ganges Treaty Talks     |     
  • COP31: A Failure of Climate Leadership in a Warming World     |     
  • UN Climate Talks collapse over fossil fuel phaseout, warming limit deadlock     |     
  • Bangladesh Plans Major Changes to Bank Board Rules     |     

রোববার থেকে শিশু-কিশোরদের দেওয়া হবে টাইফয়েড টিকা

গ্রীণওয়াচ ডেস্ক ওষুধ 2025-10-09, 1:47pm

54t4543534w53-42c12ef69cb34a8a23e069b450cda5501759996185.jpg




প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. মো. সায়েদুর রহমান বলেছেন, আগামী রোববার (১২ অক্টোবর) থেকে এক মাসব্যাপী দেশের ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রতিটি শিশু-কিশোরকে টাইফয়েড টিকা দেওয়া হবে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

সায়েদুর রহমান বলেন, সারা দেশের প্রায় পাঁচ কোটি শিশু-কিশোরদের টাইফয়েড টিকা দেয়া হবে। টাইফয়েড টিকা গ্রহণ করলে এ জ্বরের আক্রান্তের হার কমে আসবে।

দেশের প্রায় পাঁচ কোটি শিশু-কিশোরদের টাইফয়েড টিকা দেয়া হবে এ কথা জানিয়ে তিনি আরও বলেন, এবারের ক্যাম্পেইনে এক মাসব্যাপী দেশে ৯ মাস থেকে ১৫ বছর বয়সের প্রতিটি শিশু-কিশোরকে এক ডোজ করে টাইফয়েড টিকা দেয়া হবে।আরটিভি