News update
  • Bangladesh Urges India to Begin Ganges Treaty Talks     |     
  • COP31: A Failure of Climate Leadership in a Warming World     |     
  • UN Climate Talks collapse over fossil fuel phaseout, warming limit deadlock     |     
  • Bangladesh Plans Major Changes to Bank Board Rules     |     
  • HC Orders Guidelines on Social Media Use by Children     |     

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা

আবাসন 2023-03-17, 8:39pm

Cash and tin support for fire victims of Kalapara.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবার পেল ঢেউ টিন ও নগদ অর্থ সহায়তা। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ধুলাসার ইউনিয়নের পূর্ব বৌলতলী গ্রামের মোঃ হুমায়ুন কবির, ফিরোজ হাওলাদার ও মেরিল রানার হাতে ঘর নির্মাণের জন্য এ নগদ অর্থ সহায়তা ও ঢেউ টিন তুলে দেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান।

এ সময় কলাপাড়া ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেন, দুর্যোগ ও ত্রান কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের সহায়তায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ঘর নির্মাণের জন্য তিন বান্ডিল ঢেউটিন ও নগদ ৯ হাজার টাকা অর্থ সহায়তা দেয়া হয়।

এর আগে ৪ মার্চ দুপুর ২ টার দিকে উপজেলার ধুলাসার ইউনিয়নের বৌলতলী গ্রামে বৈদ্যুতিক তারে জড়িয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এসব পরিবারগুলো সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। ঘটনার পরপর প্রতিটি পরিবারকে নগদ অর্থ, খাদ্য সহায়তা ও কম্বল বিতরণ করেন এমপি মহিব। - গোফরান পলাশ