News update
  • Philip Sangma arrested for aiding Hadi murder suspects escape     |     
  • Govt Issues Notice on Visa Extension for Expatriates     |     
  • Khamenei Warns US, Israel in First Speech as Leader     |     
  • Protests, Walkout Mark President’s Address in Parliament     |     
  • UNSC fails to adopt resolution for halting Middle East crisis     |     

রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2026-03-13, 11:17pm

tyreterwe-22fa173941bbdcf5d08e48d7fb67f6551773422253.jpg




রাজধানীর বিভিন্ন এলাকায় আজ শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যার পর ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টি হয়েছে। এদিকে, বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোর কারণে মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে ক্রিকেট ম্যাচও সাময়িকভাবে বন্ধ করা হয়।

সন্ধ্যার পর কারওয়ানবাজার, মালিবাগ, রামপুরা, নিউমার্কেট, ফার্মগেট, মোহাম্মদপুর, আগারগাঁও, মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় হঠাৎ বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন পথচারীরা। কেউ ছাতা ব্যবহার করেন, কেউ দোকানপাটের ছাউনির নিচে দাঁড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষা করেন।

রামপুরা ইউলুপের নিচে অপেক্ষা করছিলেন দিপু চন্দ্র। তিনি বলেন, ‘হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে, সঙ্গে ছাতা নেই। এছাড়া গণপরিবহণেও জায়গা পাওয়া যাচ্ছে না।’

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা হাকিম সরকার বলেন, আজ সন্ধ্যার পর হঠাৎ বৃষ্টি শুরু হয়। এতে ঈদের কেনাকাটায় বের হওয়া মানুষেরা ভোগান্তিতে পড়েন।

মিরপুর এলাকার এক বাসিন্দা শ্রাবন্তী বলেন, পান্থপথ যাওয়ার জন্য ইফতারের পর বাসা থেকে বের হই। কিন্তু বৃষ্টির কারণে যেতে পারিনি।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘এটা কালবৈশাখীর মতো ঝড়ো হাওয়াসহ বৃষ্টি; তবে স্থায়ী নয়। ঘণ্টাখানেক বৃষ্টি হয়ে আবার থেমে যায়।’