News update
  • Dhaka’s air quality moderate on Sunday morning     |     
  • Special prayer held at DU on 45th death anniv of Ziaur Rahman     |     
  • 55-year-old dies in Chuadanga as fibrous mango bit blocks throat     |     
  • Dhaka's air quality ‘moderate’ during Eid holiday     |     
  • Thousands of tourists flock to Kuakata during Eid festival     |     

তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে, শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2023-01-10, 8:53am

resize-350x230x0x0-image-206672-1673279036-ad542da06bb1f78edc4e4025a564f4a81673319195.jpg




দেশে গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। এ ছাড়া চুয়াডাঙ্গা জেলাসহ রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এতে আগামী দুই দিনে দেশে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ ছাড়া সারাদেশের রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি।

আবহাওয়ার বর্ধিত পূর্বাভাসে বলা হয়, আগামী ৫ দিনের প্রথমার্ধে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। এ সময়ে দেশে সর্বোচ্চ ৩০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে এবং সর্বনিম্ন ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।