
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে উপকূলীয় অঞ্চলসহ দেশের ছয়টি জেলার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য নতুন আবহাওয়ার পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টা থেকে রাত ১টা পর্যন্ত এই পূর্বাভাস জারি করা হয়।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।