News update
  • Strong El Nino to dominate global climate in late 2026: WMO     |     
  • July Mass Uprising Day Today     |     
  • PM Inaugurates July Mass Uprising Memorial Museum     |     
  • BGMEA, OCAIB move to attract Chinese investment in RMG sector     |     

বিশ্বের এক-তৃতীয়াংশ দেশ অর্থনৈতিক সংকটের মুখোমুখি হবে : আইএমএফ

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2023-01-02, 3:15pm

resize-350x230x0x0-image-205610-1672648469-f0552b5bcbd16036d3ec617d68e5b7901672650957.jpg




নতুন বছর ২০২৩ সালে বিশ্বের এক-তৃতীয়াংশ দেশ অর্থনৈতিক সংকটের মুখোমুখি হবে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা।

আইএমএফ প্রধান জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও চীনের অর্থনীতির চাকা মন্থর হওয়ায় গেল বছরের তুলনায় চলতি বছর আরও কঠিন হতে যাচ্ছে। সিবিএস নিউজের ফেস দ্য নেশন প্রোগ্রামে জর্জিয়েভা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

ক্রিস্টালিনা জর্জিয়েভা শঙ্কা প্রকাশ করে বলেন, আমাদের ধারণা নতুন বছরে বিশ্ব অর্থনীতির এক তৃতীয়াংশ মন্দায় পড়বে। এমনকি যেসব দেশ মন্দায় পড়বে না, সেখানেও কোটি কোটি মানুষ মন্দা অনুভব করবে। ইউক্রেনে যুদ্ধ, নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, উচ্চ সুদহার ও চীনে কোভিডের বিস্তৃতি বৈশ্বিক অর্থনীতিতে ভয়াবহ চাপ সৃষ্টি করায় এমনটা হতে যাচ্ছে।

বর্তমানে আন্তর্জাতিক সংগঠন আইএমএফের সদস্য দেশের সংখ্যা হলো ১৯০। দেশগুলো সম্মিলিতভাবে বৈশ্বিক অর্থনীতি স্থিতিশীল রাখতে কাজ করে। আইএমএফের অন্যতম প্রধান কাজ হচ্ছে অর্থনৈতিক দুরাবস্থা নিয়ে আগেভাগে সতর্ক করা। তথ্য সূত্র বিবিসি।