News update
  • Heads of Sonali Bank, IDRA, and SBC resign citing personal reasons     |     
  • Fakhrul calls attack on Iran 'horrible'     |     
  • AI Moves Closer To Decoding Human Thoughts     |     
  • UNESCO Calls Iran School Strike Grave Violation     |     
  • Oil Jumps, Asian Stocks Slide On Gulf Tensions     |     

কুয়াকাটায় রড, হাতুড়ী দিয়ে ব্যবসায়ীর দু'পা থেতলে দিলেন বহিষ্কৃত যুবদল নেতা

অপরাধ 2026-03-02, 11:41pm

injured-kuakata-businessman-lokman-mridha-in-hospital-f5e28649943f75f960e9f1496df38f011772473267.jpg

Injured Kuakata businessman Lokman Mridha in hospital.



পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় হোটেলে ইয়াবা সেবনে বাঁধা দেওয়ায় আবাসিক হোটেল মালিক লোকমান মৃধার দু'পা লোহার রড ও হাতুড়ি দিয়ে থেতলে দিলেন বহিষ্কৃত যুবদল নেতা। রবিবার (১ মার্চ)সন্ধ্যার পরে কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

ঘটনার পর স্থানীয়রা হোটেল কুয়াকাটা প্যালেস-এর মালিক লোকমান মৃধাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কুয়াকাটা ২০ সজ্জা বিশিষ্ট হাসপাতালে ও পরে বরিশাল শে.বা.চি.ম হাসপাতালে প্রেরণ করেন।

আহত হোটেল মালিকের মেয়ে সাজেদা বেগম বলেন, রাসেল খান ও মিরাজ নিয়মিত আমার বাবার হোটেলে গিয়ে ইয়াবা সেবন করতেন। এতে বাঁধা দেওয়ায় তারা বাবাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। আমার বাবা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্তদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাদের সাথে কথা বলা যায়নি।

কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ ফারুক মীর বলেন, মিরাজ যুবদল থেকে আগেই বহিষ্কৃত এবং অপর অভিযুক্ত ওয়ার্ড যুবদলের সদস্য রাসেল খান এ ঘটনায় জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মতিউর রহমান হাওলাদার বলেন, হোটেল মালিক লোকমান মৃধার সাথে যুবদল নেতা রাসেলের জমি জায়গা সংক্রান্ত বিরোধ ছিল। গতকালের ঘটনাটি হোটেলের বাইরে ঘটেছে। এমপি মহোদয়কে বিষয়টি অবগত করা হয়েছে তাঁর নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

মহিপুর থানার পরিদর্শক (ওসি) মো. মহব্বত খান বলেন, এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। - গোফরান পলাশ