News update
  • Deadly Inani Beach Fire Exposes Gaps in Tourism Safety     |     
  • PM Tarique Rahman Pledges Inclusive Dev in Dialogue with Persons with Disabilities     |     
  • PM Inspects 13 Dhaka Sites, Sets Deadlines for Cleanliness     |     
  • Efforts to build a clean Bangladesh must start now, PM tells students     |     
  • Five killed as fire breaks out in Cox’s Bazar resort     |     

কলাপাড়ায় বিরোধের জেরে বসত ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ, ১০ লাখ টাকার ক্ষতি

অপরাধ 2026-07-17, 10:36pm

dwelling-house-burnt-in-allegedly-out-of-enmity-taka-10-lakh-worth-of-damage-on-friday-17-july-2026-4f28b7c73c8c3f5c762d2af6dd9daeeb1784306178.jpg

Dwelling house burnt in allegedly out of enmity, Taka 10 lakh worth of damage on Friday 17 July 2026.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় বিরোধের জেরে বসত ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ সলেমান তালুকদারের বিরুদ্ধে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের বেতমোর গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার সূত্র। 

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, জুলাই আন্দোলনের পর বেতমোর গ্রামের জহিরুল ইসলামের ঘেরের মাছ ধরে নিয়ে যায় সলেমান। দীর্ঘ দুই বছর পর বুধবার শহরের চৌরাস্তা এলাকায় জহিরুলের সঙ্গে সলেমানের দেখা হলে বিষয়টি নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চায় সলেমান। তাৎক্ষণিক বিচার না পেয়ে রাতে জহিরুলের ছোট ভাই ফিরোজের ঘর পুড়িয়ে দেয় বলে তাদের অভিযোগ। এতে ভূস্মিভূত হয় পুরো বসতঘর। তবে এসময় ঘরের মধ্যে কেউ ছিলনা।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত সলেমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. ইলিয়াস তালুকদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। - গোফরান পলাশ