News update
  • PM releases fish fry into Brahmaputra in Kishoreganj     |     
  • Miraz puts Bangladesh within sight of victory as Australia stutter     |     
  • Scale 7.7 quake off Indonesia coast, kills at least 47, topples homes     |     
  • PM for swift steps to restore energy supply, patience to resolve crisis     |     
  • 7 crore people to get mobile internet access within 6-12 months     |     

প্রেসিডেন্ট কাপ গল্ফ টূর্নামেন্ট’র উদ্বোধন

গ্রীণওয়াচ ডেস্ক অন্যান্যক্রীড়া 2022-05-27, 6:28pm




ঢাকা সেনানিবাসস্থ আর্মি গল্ফ ক্লাবে আজ আনুষ্ঠানিকভাবে ‘৬ষ্ঠ ওয়ালটন প্রেসিডেন্ট কাপ গল্ফ টূর্ণামেন্ট ২০২২’ এর উদ্বোধন করা হয়েছে।

আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল ও আর্মি গল্ফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান টূর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান নুরুল আলম রিজভী, একই গ্রুপের অপারেটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল শাহ নূর জিলানী (অব.), টূর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান কর্নেল এস এম শওকত আলী (অব.), আর্মি গল্ফ ক্লাবের প্রধান নির্বাহী অফিসার এবং অন্যান্য কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।

অ্যামেচার গল্ফারদের নিয়ে আয়োজিত পাঁচ ক্যাটাগরীতে এই টূর্ণামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। বিভাগগুলো হলো- সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস ও ভ্যাটারান।

টূর্ণামেন্টে ৭৫০ জন খেলোয়াড় অংশ নেবেন বলে আর্মি গল্ফ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়। এর মধ্যে বিদেশী খেলোয়াড়ও রয়েছেন।

আজ শুক্রবার সন্ধ্যায় টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। তথ্য সূত্র বাসস।