News update
  • First cruise ship crosses Strait of Hormuz since war began     |     
  • MDBs stress co-op support global stability amid uncertainty     |     
  • PM opens first Hajj flight, visits Ashkona camp     |     
  • River ports asked to hoist cautionary signal No 1     |     
  • Oil prices drop 9% & Wall Street rallies to a record after Iran reopens Hormuz     |     

বৈশাখী মেয়ের পরিকল্পনা

সাহিত্য 2026-04-13, 8:55pm

mr-6e7a5577d9e48400daaed8a5fe9679ef1776092112.png

Abdus Sattar Dulal



আবুদস সাত্তার দুলাল

সই, শুন, এবারের বৈশাখ

আমার গাঁয়ে মেখে নিবো।

সকালে সবার আগে ঘুম থেকে উঠবো

শুটকি আর লাল মরিচ পুড়াবো

পেয়াজ লবন মেখে পাঠায় ভর্তা করবো।

ইচ্ছে মত পান্থা খাবো।

সই, সকালে সূর্যটি যখন আমাদের ঐ গাছ বরাবর আসবে

ঠিক তখন তোর বাড়ি আসবো।

তোকে নিয়ে ঐ বুড়ির গাছ থেকে তেতুল ও মুচি চুরি করবো

ক্ষেত থেকে কাচা মরিচ নিবো।

যখন রোদ্র কড়া হয়ে উঠবে, ঠিক তখন

দুইজন মিলে গাছের ছায়ায় বসে মুর্চি মাখাবো

আমার মানুষৈটির গল্প বলতে বলতে মুর্চি মাখা খাবো।

আর শরিলকে ঘাঁমে ভেজাবো। 

সই, পুকুরে সাতরিয়ে দুজনে গোছল করবো

লাল সাদা রঙের ভাবির শাড়ী পড়বো।

শাড়ির সাথে মিলিয়ে লিপিস্টিক, চুড়ি ও সেন্ডেল পড়বো

তোকে নিয়ে বট তলার ঐ মেলায় যাবো। 

কি’রে সই, আমিতো বক বক করেই যাচ্ছি 

তুই’তো কিছুই বলছিস না। 

তোকে কিন্তু আমার সাথে যেতে হবে 

তুই’তো সেইদিন বললি আমার সাথে সব খানে যাবি

শুন সই, শুধু মেলায় নয়, 

তুই আমার জামাই’র বাড়িতেও যাবি।।

সই, মেলা’তো বাড়ী থেকে অনেক দূর, তবুও যাবো

আমার কাছে জমানো কিছু টাকা আছে ওদিয়ে হয়ে যাবে।

আঙ্গুল মিঠাই খাবো, হাতির পিঠে চড়বো, দুলবো

ছোট ভাইটার জন্য বেলুন সহ একটা বাশি কিনবো। 

সে বাজাবে আর আমি শুনবো।

এই হবে আমার বৈশাখ আনন্দ।

১৩/৪/২০২৬ ইং