News update
  • Govt Plans Professional Police Force Free From Politics     |     
  • Govt Plans Private Water Bus Services Around Dhaka     |     
  • Israeli Forces Now Occupy About 70% of Gaza      |     
  • Insects may be guiding seasonal bird migration in eastern Himalayas     |     
  • 3 people killed, at least 21 wounded in Moscow restaurant bombing     |     

বিশ্ব পরিবেশ দিবসে 'প্লাষ্টিকমুক্ত কুয়াকাটা' শীর্ষক পরিচ্ছন্নতা অভিযান

পরিবেশ 2026-06-06, 12:00am

a-cleanliness-drive-to-make-kuakata-plastic-free-marked-the-world-environment-day-on-friday-5-june-2026-596260e859c1462f4213e09bd48c7d401780682419.jpg

A cleanliness drive to make Kuakata plastic-free marked the World Environment Day on Friday 5 June 2026.



পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় 'প্লাস্টিকমুক্ত কুয়াকাটা' শীর্ষক পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী। 

শুক্রবার সকাল সাড়ে দশটায় স্বেচ্ছাসেবী সংগঠন সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন ও কোলস গ্লোবালের আয়োজনে সৈকতের ২ কিলোমিটার এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। পাশাপাশি সৈকত পরিচ্ছন্ন রাখতে পর্যটকদের মাঝে সচেতনতামূলক প্রচারনা চালানো হয়।  এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার(অতিরিক্ত সচিব)মো. খলিল আহমেদ। এছাড়া কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, পর্যটকদের অসচেতনতা এবং যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার অভাবে সাগরকন্যা কুয়াকাটা সৈকতের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত জমা হচ্ছে প্লাস্টিকের বোতল, পলিথিন ও খাবারের মোড়কসহ নানা ধরনের বর্জ্য। এসব বর্জ্য শুধু সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করছে না, বরং সামুদ্রিক জীববৈচিত্র্য ও উপকূলীয় পরিবেশের জন্যও মারাত্মক হুমকি হয়ে উঠছে। তাই বিশ্ব পরিবেশ দিবসে সচেতনতা বাড়াতে কর্মসূচির আয়োজন করেন আয়োজকরা। 

এদিকে দিবসটি উপলক্ষ্যে শুক্রবার বিকেল চারটায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), নাগরিক সমাজ কলাপাড়া, আমরা কলাপাড়াবাসী ও পরিবেশ বাঁচাও আন্দোলন, কলাপাড়া'র উদ্যোগে নতুন প্রজন্মের শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রেসক্লাব অডিটোরিয়ামে আন্ধারমানিক নদী শীর্ষক সচেতনতামূলক এক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

এছাড়া উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থার  উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। - গোফরান পলাশ