News update
  • With Canal Digging Tarique Revives Zia's Legacy     |     
  • Trans Fat From Edible Oil Reuse Causing Health Risk for Millions     |     
  • Medicinal Plant Farming Turns Lucrative as Demand Soars     |     
  • Trump reviews peace plan; UN calls for Hormuz to reopen     |     
  • SC upholds Ex-Chief Justice Khairul Haque’s bail in 5 cases     |     

রাসিক নির্বাচন : ‘ইভিএমে ভোট দেওয়া সহজ’

গ্রীণওয়াচ ডেস্ক Nation 2023-06-21, 11:36am

image-228526-1687320500-f7e8a3e0f9c8823769f6ea3a71947a591687325778.jpg




রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ৯৮ বছর বয়সী শ্রী ভদ্র রানী ভোট দিয়ে বললেন, ইভিএমে প্রথম ভোট দিয়েছি। ভোট দেওয়া সহজ মনে হয়েছে। জীবনের শেষ বয়সে এসে ইভিএমে ভোট দেওয়ার স্বাদ পেলাম।

বুধবার (২১ জুন) নগরীর মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন তিনি। এর আগে একই দিন ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। তবে ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনে মেয়র প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন (নৌকা), জাতীয় পার্টি (জাপা) মনোনীত সাইফুল ইসলাম স্বপন (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মাওলানা মুরশিদ আলম ফারুকী (হাতপাখা) ও জাকের পার্টি মনোনীত লতিফ আনোয়ার (গোলাপফুল)।

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, ৯৬ দশমিক ৭২ বর্গকিলোমিটারের এই নগরীতে মোট ভোটার রয়েছে তিন লাখ ৫১ হাজার ৯৮২ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৮০ হাজার ৮০৯ জন ও পুরুষ ভোটার এক লাখ ৭১ হাজার ১৬৭ জন। তবে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর ভোটার ৬ জন। এবার নতুন ভোটার রয়েছেন ৩০ হাজার ১৫৭ জন।

মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা ইকবাল হোসেন জানান, বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৫৯১ জন। তথ্য সূত্র আরটিভি নিউজ।