News update
  • HC Orders Guidelines on Social Media Use by Children     |     
  • The Green Heart of Agricultural Learning: Give SAU Its Field Back     |     
  • India's record 720-9 has New Zealand on the ropes in 1st test     |     
  • 95 platoons of BGB deployed in seven districts, including Gopalganj     |     
  • Turkey's final draft at UN COP31 doesn't mention fossil fuels      |     

কলাপাড়ায় ক্যারিয়ার ও যুব নেতৃত্ব শীর্ষক সম্মেলন

Narcotics 2026-11-14, 11:52pm

a-conference-on-youth-leadership-organised-by-juba-dal-was-held-at-kalapara-on-saturday-14-nov-2026-89c67dd73d68a0e856a7bc458b63cdde1794678954.jpg

A conference on youth leadership organised by Juba Dal was held at Kalapara on Saturday 14 Nov 2026.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ও ক্যারিয়ার  যুব নেতৃত্ব শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ পায়রার হল রুমে রুলার ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশনের আয়োজনে  এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে তরুণদের ক্যারিয়ার গঠন, দক্ষতা উন্নয়ন, নেতৃত্বের বিকাশ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে দিকনির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ আলোচনায় উপজেলার বিভিন্ন স্কুল কলেজের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 

সম্মেলনে  রুলার ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশন নির্বাহী পরিচালক সাইদুর রহমানের সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, সিকদার রিসোর্ট ওশান ভিউ হোটেলের ম্যানেজার মো. আলামিন, "স্বপ্ন কুটির" এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাজু, রুলার ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশনের প্রশিক্ষক জায়েদ-বিন-অন্তর প্রমূখ। 

এ সময় উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সম্মেলনে অংশ নেয়া শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। - গোফরান পলাশ