News update
  • Iran Announces $30,000 Reward for Capturing US Troops     |     
  • China Scientists to Visit Iran to Explore Rare Earths     |     
  • DSCC to reduce trade licence renewal fees if NBR charges cut: Salam     |     
  • Democratisation of economy must for success of democracy: Khosru     |     
  • PM urges people to watch ‘confusion-makers,’ give fitting reply     |     

নিখোঁজের দুইদিন পর সমুদ্রে ভাসমান অবস্থায় জেলের লাশ উদ্ধার

অস্বাভাবিক মৃত্যু 2026-06-25, 11:57pm

body-of-a-floating-fisherman-was-recovered-in-kalapara-on-thursday-two-days-after-he-went-missing-ac2c963dcd0ddd4e8cce18e349aa33a21782410258.jpg

Body of a floating fisherman was recovered in Kalapara on Thursday two days after he went missing.



পটুয়াখালী: বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ঝড়ের কবলে পড়ে নিখোঁজের দুইদিন পর শাহাবুদ্দিন মাঝি (৬০) নামের এক জেলের লাশ সমুদ্রে ভাসামান অবস্থায় ঊদ্ধার করেছে তার স্বজনরা। (২৫ জুন) বৃহস্পতিবার সন্ধা ৭ টায় কুয়াকাটা সৈকতের লেম্বুর বন সংলগ্ন সমুদ্র থেকে স্থানীয় জেলেদের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জেলে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

জানাগেছে, ২৩ জুন ভোরে সৈকতের গঙ্গামতি এলাকা থেকে সমুদ্রে মাছ শিকারের উদ্দেশ্য ছেড়ে যায় তাদের মাছ ধরার ট্রলারটি  । সকাল ১০টার দিকে হঠাৎ ঝড়ো বাতাসের তান্ডবে উত্তাল সমুদ্রে ছিটকে পড়ে যায় শাহাবুদ্দিন মাঝি। অনেক খোঁজা খুঁজির পর জেলে শাহাবুদ্দিন মাঝিকে না পেয়ে তীরে ফিরে আসে তার সহকর্মী অপর জেলেরা।

নিহত জেলে শাহাবুদ্দিন মাঝি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চর গাছিয়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে।

স্বজনরা জানান, গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় শাহাবুদ্দিন মাঝির মরদেহ দেখতে পান লেম্বুর বনঘাট এলাকার কয়েকজন জেলে। তারা বিষয়টি স্বজনদের জানালে নিহতের পরিবারের সদস্যরা অন্য একটি নৌকার সহযোগিতায় ঘটনাস্থলে যান। পরে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গভীর সমুদ্র থেকে মরদেহটি উদ্ধার করে উপকূলে নিয়ে আসেন।

খবর পেয়ে স্থানীয় নৌ-পুলিশ, থানা পুলিশ ও টুরিস্ট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের প্রাথমিক সুরতহাল তৈরির পর থানায় নিয়ে যায়।

মহিপুর থানার অফিসার ইনচার্জ শামীম হাওলাদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান  তিনি। - গোফরান পলাশ