News update
  • Bangladesh Gets Three More Years to Prepare for LDC Graduation     |     
  • Dhaka ranks 5th among cities with worst air quality this morning     |     
  • Netanyahu’s Bloc Loses Majority as Party Claims Vote Stolen     |     
  • 3-Day Tourism Fair Begins; Theme 'AI Powered Tourism, Sustainable Destination'     |     
  • Roopor NPP Unit One Gets Approval to Transmit Limited Power to Nat'l Grid      |     

খালে ভেসে উঠল ১৫ কেজি ওজনের মৃত ডলফিন

গ্রীণওয়াচ ডেস্ক জীববৈচিত্র 2025-02-13, 11:19am

retwrwr-ccb5ab848e1a59f73e6ddb4c99d71b961739423984.jpg




চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদীর শাখা খালে একটি মৃত ডলফিন ভেসে উঠেছে। ১৫ কেজি ওজনের মৃত ডলফিনটির দৈর্ঘ্য পাঁচ ফুট।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া খালের মজিদাপাড়া থেকে এ মৃত ডলফিনটি উদ্ধার করা হয়। পরে প্রাথমিক সুরতহাল করে মাটিচাপা দেন উপজেলা মৎস্য কার্যালয়ের কর্মী, নৌ পুলিশ ও স্বেচ্ছাসেবকেরা। 

এর আগে, গত ৫ ফেব্রুয়ারি কাগতিয়া খালের ৩ কিলোমিটার দূরে নদীর বিনাজুরী এলাকা থেকে আরেকটি ডলফিন উদ্ধার করা হয়। এ নিয়ে গত ৬ বছরে হালদা থেকে ৪৫টি মৃত ডলফিন উদ্ধার করা হলো। আর চলতি বছরে হালদায় মারা যাওয়া দ্বিতীয় ডলফিন এটি।

হালদা বিশেষজ্ঞরা ধারণা করছেন, ডলফিনটি চার থেকে পাঁচ দিন আগে মারা গেছে। এ কারণে ডলফিনের কিছু অংশ পচে গেছে। কর্ণফুলী নদীর মোহনার দিকে কোথাও ডলফিনটি মারা যেতে পারে।  পরে জোয়ারে এটি ভেসে আসে।আরটিভি