News update
  • No role to play in Hasina presser, Not endorse what was said: Delhi     |     
  • Saudi, Turkey, Pakistan sign ‘Mecca Joint Defense Agreement’     |     
  • Police on High Alert Over Possible Bomb Attack Threats     |     
  • India Distances Itself From Hasina's Press Conference     |     
  • Green transition: Pay the Least, Benefit the Most     |     

হাটহাজারীতে মেছোবাঘ উদ্ধার

গ্রীণওয়াচ ডেস্ক জীববৈচিত্র 2024-02-28, 8:55am

download-1-e5e633f8bd2b3ce37d24fe84a60c03bb1709088921.jpeg




হাটহাজারীতে খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে বিপন্ন প্রজাতির মেছোবাঘ (মেছো বিড়াল) ফাঁদে আটকা পড়েছে। পরে হাটহাজারী উপজেলা বন বিভাগের একটি টিম গিয়ে মেছোবাঘটি উদ্ধার করে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে খামারি আব্দুল হালিমের মুরগির ফার্মে বসানো ফাঁদে এটি আটকা পড়ে।

হাটহাজারী উপজেলা রেঞ্জ কর্মকর্তা সাইফুল বলেন, খাঁমারির সঙ্গে যোগাযোগ করে মেছোবাঘটি উদ্ধার করেছি

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান গণমাধ্যমকে বলেন, বিষয়টি নিশ্চিত হওয়ার পর মেছোবাঘটি রেসকিউ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্ধার করার জন্য বলেছি। তথ্য সূত্র আরটিভি নিউজ।