News update
  • President accepts Minister Dipen Dewan’s resignation     |     
  • Army chief returns home after performing Hajj     |     
  • BGB-BSF border conference in New Delhi on June 8-11     |     
  • October-March ideal period to begin local body elections: EC     |     
  • US bombs Iranian military sites; Kuwait hit by drone and missile fire     |     

ভাষা শহীদদের স্মরণ করলেন শোবিজ তারকারা

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-02-22, 8:28am

dd785b26b7216d685daebf7b2585ab67049a9dbfb06d3611-0a4e38f068f7ab9038525b72224184071771727302.jpg

বাঁ থেকে ওপরে পরীমণি- শাকিব খান এবং নিচে জয়া আহসান- ওমর সানী। ছবি: সংগৃহীত



মাতৃভাষাকে শ্রদ্ধা জানাতে দেশজুড়ে চলছে নানা আয়োজন। সামাজিক মাধ্যমেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন নানা শ্রেণি-পেশার মানুষ। বুকের রক্তে রাজপথ রঞ্জিত করা সেসব ভাষা শহীদদের স্মরণ করেছেন শোবিজ তারকারাও।

মাতৃভাষার জন্য জীবন দেয়া সকল বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন মেগাস্টার শাকিব খান। সেলুলোর ফিতায় শহীদ মিনারের প্রতীকী ছবির ক্যাপশনে অভিনেতা লেখেন, মাতৃভাষার জন্য জীবন দেয়া সকল বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে শহীদদের স্মরণ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণিও।

দুই বাংলার খ্যাতিমান অভিনেত্রী জয়া আহসান এক আবেগঘন স্ট্যাটাসে লিখেছেন, ২১শে ফেব্রুয়ারি, দিনটা এলে ভোরের আলোটাও যেন একটু নরম হয়, বাতাসে ভেসে আসে অদ্ভুত এক শোক আর গর্বের মিশ্র গন্ধ। মনে হয়, মাটির খুব গভীর থেকে কেউ ফিসফিস করে বলছে ভাষাকে ভালোবাসো।

ভাষা শুধু উচ্চারণ নয়। ভাষা মানে মায়ের আঁচলের গন্ধ, শৈশবের প্রথম ছড়া, প্রথম ভালোবাসার স্বীকারোক্তি। জয়ার ভাষ্যমতে, সালাম, বরকত, রফিক, জব্বার- নামগুলো উচ্চারণ করলেই বুকের ভেতর হাহাকার জেগে ওঠে। তারা শুধু শহীদ নন, বাঙালির মা শব্দের ভেতরে লুকিয়ে থাকা সাহস। এই আত্মত্যাগের ভাষা বিশ্বজনীন, যা সীমান্ত মানে না।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। চিত্রনায়িকা মুনমুনও নিজের জীবনের গল্পে জানিয়েছেন ভাষার প্রতি ভালোবাসার কথা।

মুনমুন জানিয়েছেন, একটা সময় ইংরেজিতে কথা বলতে বেশ ভালো লাগতো তার। উর্দুও বেশ ভালোই রপ্ত করেছিলেন। ভারত, পাকিস্তান ও নেপালের বন্ধুদের সঙ্গে হিন্দিতেই কথা বলতেন। তবে বয়স বাড়ার সঙ্গে তার সেই ভুল ভাঙে। তার মতে, অন্যের ভাষা বলতে পারার মাঝে কোন বাহাদুরি নেই। নিজের ভাষায় কথা বলার চেয়ে বড় সুখ আর কোন ভাষাতেই আসতে পারে না।