News update
  • PM Stresses Education, Health for Nation-Building     |     
  • Australia hold off Bangladesh fightback to seal T20I series     |     
  • Brahmaputra erosion leaves 30 families homeless in Kurigram char     |     
  • Held 30 years after murder: Prime accused in Netrokona jail     |     
  • Govt approves draft of Gambling Prevention Act, 2026     |     

দিন-রাত আমার কোলে একটা জীবন্ত পুতুল ঘুমায়: অবন্তী সিঁথি

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-02-21, 10:58am

a06b0673a9c1f1c4b4031ef9b05cf453f2cf93c9f0f80029-9c18f71b91f0fd5271f03313fe8d7d341771649905.jpg




মা হয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী অবন্তী সিঁথি। তার কোলজুড়ে এসেছে এক রাজকন্যা। মেয়ের জন্মের সাত দিন পর সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে সুখবরটি ভাগ করে নেন এ সংগীতশিল্পী।

জানা গেছে, নবজাতকের নাম রাখা হয়েছে অনুশ্রী। কন্যাকে ঘিরেই পুরো সময় কাটছে গায়িকার।

এদিকে ফেসবুকে এক আবেগঘন পোস্টে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গায়িকা জানিয়েছেন, মা হিসেবে তার বয়স সাত দিন। একটা ছোট্ট জীবন্ত পুতুল তার কোলে দিন-রাত ঘুমায়। সেই পুতুলকে ঘিরেই একাকার হয়ে থাকে তাদের রাত্রী-দিন। গায়িকা অবাক বিস্ময়ে তাকিয়ে থাকেন আর ভাবেন, মেয়েরূপে কোলে এসেছে তার মা।

সংগীতভিত্তিক রিয়েলিটি শো সারেগামাপা–তে অংশ নেয়ার মাধ্যমে দুই বাংলায় পরিচিতি পান অবন্তী সিঁথি। পরবর্তীতে সুড়ঙ্গ চলচ্চিত্রের জনপ্রিয় গান 'গা ছুঁয়ে বলো' দিয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেন তিনি। ২০২৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ গায়িকার স্বীকৃতি পান সিঁথি।

সিঁথির মা হওয়ার খবরে নেটিজেনদের শুভেচ্ছার বন্যায় ভাসছেন গায়িকা। মন্তব্যের ঘরে নতুন মা এবং নবজাতককে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন ভক্তরা।