News update
  • India looks forward to engaging with new govt in Bangladesh     |     
  • No more running after doctors, services to reach doorsteps     |     
  • ‘Revolutionary’ shift in economy, stock market soon: Amir Khashru     |     
  • Stocks end week sharply lower as DSE, CSE indices tumble     |     
  • 'Not all collections in the road transport sector is extortion': Sk Rabiul     |     

অভিযোগ নিয়ে থানায় অভিনেত্রী মনিরা মিঠু

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-02-19, 6:45pm

ewrwerwerw-74cd007a733545c40a01451437cca6961771505102.jpg

অভিনেত্রী মনিরা আক্তার মিঠু্। ছবি: সংগৃহীত



অতর্কিত হামলা ও মারধরের শিকার হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী মনিরা আক্তার মিঠু্। অভিনেত্রীর দাবি, রাজধানীর রাস্তায় তার বড় ছেলে মুশফিক ইসলাম উপন্যাসকে পিটিয়ে আহত করেছে অজ্ঞাত দুই ব্যক্তি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনায় রাজধানীর উত্তরায় তুরাগ থানায় অভিযোগ দায়ের করেন মিঠু। মামলার প্রস্তুতিও নিচ্ছেন অভিনেত্রী।

জানা যায়, আজই দিয়াবাড়ি মেট্রো স্টেশন এলাকায় হামলার শিকার হন অভিনেত্রীর বড় ছেলে উপন্যাস। একটি দ্রুতগামী প্রাইভেটকার পেছন থেকে সজোরে ধাক্কা দেয় তাদের গাড়ি। এর প্রতিবাদ জানিয়ে ওই গাড়ি আটকাতে গেলে দুর্বৃত্তরা উপন্যাসকে বেধড়ক পিটিয়ে আহত করে পালিয়ে যায়।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে অভিনেত্রী বলেন,আমার বড় ছেলে হামলার শিকার হয়ে চোখে প্রচাণ্ড আঘাত পেয়েছে। লিখিত অভিযোগ নিয়ে রাজধানী উত্তরার তুরাগ থানায় এসেছি। মামলার প্রস্তুতি চলছে। মামলার পর বিস্তারিত জানাব।

তুরাগ থানার ডিউটি অফিসার সানজিদা বলেন, মনিরা আক্তার মিঠু থানায় এসেছেন। আমরা তার অভিযোগ শুনছি। অভিযোগের ভিত্তিতে আমাদের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে চোখের সামনেই ছেলের রক্তাক্ত চোখের ছবি আর বিধ্বস্ত গাড়ির দৃশ্য দেখে ভেঙে পড়েছেন অভিনেত্রী। তিনি জানান, দুর্বৃত্তরা তার ছেলেকে রাস্তায় ফেলে পিটিয়ে রক্তাক্ত করে সে মুহূর্তের ভিডিও তার কাছে রয়েছে।

অভিনেত্রী আরও জানান, অভিযুক্তদের ব্যবহৃত ঢাকা মেট্রো-ঘ সিরিয়ালের গাড়ির নম্বর শনাক্ত করা গেছে। প্রকাশ্য দিবালোকে জনাকীর্ণ এলাকায় এমন ধৃষ্টতাপূর্ণ হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি করেন তিনি।