News update
  • Acting President begins official duties at Bangabhaban     |     
  • PM Backs Bangladesh-Made Medical Devices, Innovation      |     
  • Ex-RAB Commander Taken Into Military Custody     |     
  • GPS Mandatory in All Public Transport From 1 August     |     
  • 32 officials involved in ‘controversial’ 2018 polls get retirement     |     

তিশা ও বাসারের ‘বসন্ত বৌরি’

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-02-18, 8:14pm

werewrcasda-26c6a5c3726b86e1137d2441e91dd92a1739888076.jpg

নাটকটির দৃশ্য। ছবি : প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে



পলাশদের পাশের বাসায় নতুন ভাড়াটিয়া এসেছে। তাদের একটা মেয়ে এডমিশন টেস্ট দিবে, নাম শিমু। বেশ নাক উচা। শিমু মাঝে মাঝে বাগানে তার ফুলের গাছে পানি দেয়। মোরগ পালে একটা, সেটার নাম দিয়েছে আইনস্টাইন। 

সকালবেলা পলাশের ঘুম ভাঙে শিমুর চিৎকার করে তাপ গতিবিদ্যার সূত্র মুখস্ত করার শব্দ শুনে। পলাশ কানে বালিশ চাপা দিয়েও কূল পায়না। খাওয়ার টেবিলে পলাশের বাবা-মা পাশের বাসার ভাড়াটিয়ার মেয়ের প্রশংসা করে। আর পলাশের সামনে এডমিশন টেস্ট সে কিছুই পড়েনা। তখন পলাশ বলে, এই মেয়ে পড়াশোনা করে না, ষাড়ের মত চেঁচায়।

এরপর দুজনের পরিচয় হয় আর তাদের মধ্যে ঘটতে থাকে অদ্ভুত সব কাণ্ড। এমনই গল্পে নির্মিত হয়েছে ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘বসন্ত বৌরি’। 

জাহান সুলতানার গল্পে নাটকটি নির্মাণ করেছেন মিশুক মিঠু। এতে পলাশ ও শিমুর চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার ও তানজিন তিশা।

নির্মাতা বলেন, ‘এটা টিনেজদের কাছে ভালো লাগবে। কারণ, গল্পটা ঠিক প্রেমের না কিন্তু প্রেম শুরু হবার আগের। যে মুহূর্তটাই সবার কাছে বেশি স্পেশাল। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

কেএস ফিল্মস প্রযোজিত ‘বসন্ত বৌরি’ নাটকে বাসার-তিশা ছাড়া আরো অভিনয় করেছেন সমু চৌধুরী, মিলি বাশার প্রমুখ। নাটকটি দেখা যাচ্ছে ইউটিউব চ্যানেলে।