News update
  • PM Pushes Plans for Second Padma, Jamuna Bridges, Barrage     |     
  • Tap grants, local finance; shun loans for energy sovereignty      |     
  • Govt eyes 3,000-4,000MW solar power addition to grid before next summer: PM     |     
  • Dhaka Ranks Fifth Among World’s Most Polluted Cities on Tuesday      |     
  • Protests Disrupt Production at 681 Factories Across Bangladesh     |     

ভাগ হচ্ছে অমিতাভের ৩৭০০ কোটি টাকার সম্পত্তি

গ্রীণওয়াচ ডেক্স সেলিব্রিটি 2023-12-03, 8:21am

resize-350x230x0x0-image-250279-1701550359-5c4308663ddb1e939ce8dffadb1a5cb71701570064.jpg




অনেকদিন ধরে ক্রমাগত আলোচনায় রয়েছে বচ্চন পরিবার। ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে বচ্চন পরিবারের কথিত দূরত্ব আলোচনার প্রধান ইস্যু। মিডিয়াতে ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদের গুঞ্জনও ছড়িয়ে পড়েছিল।

তবে এবার ভিন্ন ইস্যু নিয়ে আলোচনায় বচ্চন পরিবার। আর সেটা আর কিছু নয়। সম্পদ। সম্পদের ভাগাভাগি নিয়ে আলোচনায় বচ্চন পরিবার।

ভারতীয় গণমাধ্যম কইমই জানিয়েছে, ভাগ হচ্ছে অমিতাভের ৩৭০০ কোটি টাকার সম্পত্তি। অমিতাভ বচ্চনের সন্তানেরা কতটা সম্পদ পাবেন। সেই হিসেবও কষেছে কইমই।

গত সপ্তাহে ভারতীয় গণমাধ্যম খবর প্রকাশ করে, প্রতীক্ষা বাংলোটি কন্যা শ্বেতা বচ্চনের নামে লিখে দিয়েছেন অমিতাভ বচ্চন। এরপরই খবর ছড়িয়ে পড়ে, নিজের সব সম্পত্তি সন্তানদের মধ্যে ভাগ করে দিচ্ছেন ‘বিগ বি’।

তবে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম থেকে জানা গেছে, অমিতাভ বচ্চনের সব সম্পত্তি নয়, ২ হাজার ৮০০ কোটি রুপির (প্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকা) সম্পত্তির ভাগ কীভাবে হবে তা ঠিক হয়েছে। ছেলে অভিষেক বচ্চন ও মেয়ে শ্বেতা বচ্চনের মধ্যে এ সম্পদের সমান সমান ভাগ হবে। সেই হিসাবে অভিষেক ও শ্বেতা দুজনেই পাবেন ১ হাজার ৪০০ রুপি করে।

জানা গেছে, বাবার সম্পত্তি ছাড়াও অভিষেক বচ্চনের মোট সম্পদের পরিমাণ এখন ২৮০ কোটি রুপি, অন্যদিকে শ্বেতার আছে ১১০ কোটি রুপির সম্পদ।

কয়েক দিন ধরে গণমাধ্যমে বচ্চন পরিবারের সম্পদের ভাগাভাগি নিয়ে নানা ধরনের খবর প্রকাশিত হয়েছে। তবে বিষয়টি নিয়ে মুখ খোলেননি অভিষেক বা শ্বেতা। শুধু অমিতাভের ছেলে-মেয়ে নন, বচ্চন পরিবারের অন্য সদস্যরাও এ নিয়ে মুখ খোলেননি।