News update
  • UN Climate Talks collapse over fossil fuel phaseout, warming limit deadlock     |     
  • Bangladesh Plans Major Changes to Bank Board Rules     |     
  • HC Orders Guidelines on Social Media Use by Children     |     
  • The Green Heart of Agricultural Learning: Give SAU Its Field Back     |     
  • India's record 720-9 has New Zealand on the ropes in 1st test     |     

‘চরম শত্রুরও যেন এ পরিস্থিতি না হয়’

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2023-06-02, 11:24pm




ভারতের কলকাতায় মুক্তি পেয়েছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। শুক্রবার (২ জুন) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।

কলকাতার নিমার্তা কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালনায় সিনেমাটিতে আরও অভিনয় করেছেন কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলির মতো গুণী তারকারা।

সিনেমা মুক্তির দিনে দর্শকদের উদ্দেশে বার্তা দিয়েছেন জয়া। যেখানে তিনি বলেন, ‘একটি স্ত্রী-ভূজ প্রেমের গল্প ‘অর্ধাঙ্গিনী’। শুভমুক্তি আজ। অন্যের মতামত, ভালোলাগার ওপর ভরসা না করে, নিজে গিয়ে দেখুন এক চরম বাস্তব! ভালো লাগলে সবাইকে জানাবেন আপনার মতামত। তবে চরম শত্রুরও যেন এ পরিস্থিতি না হয়।’

এই সিনেমার গল্পে দেখা যাবে, একজন ব্যক্তি (কৌশিক) প্রথম স্ত্রীর (চূর্ণী) সঙ্গে দীর্ঘ দিন সংসার করার পর বিচ্ছেদ করে ফেলেন। এরপর বিয়ে করেন আরেক নারীকে (জয়া)। হঠাৎ এক দুর্ঘটনায় কোমায় চলে যান সেই ব্যক্তি। এমন এক জটিল পরিস্থিতি তৈরি হয় যে, বর্তমান স্ত্রী (জয়া) ছুটে যান তার আগের স্ত্রীর (চূর্ণী) কাছে। এরপর বর্তমান ও প্রাক্তনের মধ্যে এক অন্যরকম রসায়নের অবতারণা হয়।

‘চরম শত্রুরও যেন এ পরিস্থিতি না হয়’ এই কথা দিয়ে কি বোঝাতে চেয়েছেন জয়া সেটাই জানা যাবে পুরো সিনেমাটি দেখার মাধ্যমে।

প্রসঙ্গত, ‘অর্ধাঙ্গিনী’ কৌশিক গাঙ্গুলীর পরিচালনায় জয়া আহসানের তৃতীয় সিনেমা। এর আগে ‘বিসর্জন’ ও ‘বিজয়া’ সিনেমায় কৌশিকের নির্দেশনায় কাজ করেছিলেন তিনি।তথ্য সূত্র আরটিভি নিউজ