News update
  • PM to address UNGA in Bangla today     |     
  • UNGA President Warns Against Fading Attention to Rohingya     |     
  • PM Proposes Five Urgent Steps to Resolve Rohingya Crisis     |     
  • Govt Appoints Indonesian Firm to Operate Cox’s Bazar SPM     |     
  • ADB lowers Bangladesh’s growth forecast to 4 % in FY2027     |     

শুটিংয়ে গুরুতর আহত অভিনেত্রী রাশমিকা মান্দানা, দেড় মাস বিশ্রামের নির্দেশ চিকিৎসকদের

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-08-04, 9:37am

760689479_1981206952590258_1685429087768570725_n-2e2b941fb13cbe5ba5b501594272c7351785814649.jpg




বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা শুটিং সেটে এক মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছেন। নাচের  দৃশ্যে অভিনয় করতে গিয়ে তার নিতম্বে গুরুতর চোট লেগেছে। চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষায় জানা গেছে, আঘাতটি বেশ জটিল প্রকৃতির, যা দেখে রীতিমতো অবাক হয়েছেন চিকিৎসকরাও।

'ন্যাশনাল ক্রাশ' হিসেবে খ্যাত রাশমিকা কন্নড়, তেলেগু,তামিল এবং হিন্দি চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে সমান জনপ্রিয়। ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’, ‘পুষ্পা: দ্য রাইজ’ এবং ‘অ্যানিমেল’এর মতো ব্যবসাসফল ও আলোচিত সিনেমায় অভিনয় করে তিনি পরিচিতি লাভ করেছেন।

ব্যক্তিগত জীবনে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোন্ডার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের পর এই তারকা দম্পতি ‘রাণাবলী’ সিনেমার মাধ্যমে আবারও পর্দায় একসঙ্গে কাজ শুরু করেন।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বর্তমানে রাশমিকা ‘রাণাবলী’ ও ‘মাইসা’ এই দুটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। সিনেমা দুটিতে তার বেশ কিছু ভারী অ্যাকশন ও কঠিন নাচের দৃশ্য রয়েছে। এমনই একটি নাচের দৃশ্য ধারণের সময় অপ্রত্যাশিত এই দুর্ঘটনার মুখোমুখি হন তিনি।

চিকিৎসকরা পরীক্ষা করে জানিয়েছেন, রাশমিকার নিতম্ব ও কোমরের মাঝামাঝি অংশের একটি গুরুত্বপূর্ণ পেশিতন্তু সম্পূর্ণ ছিঁড়ে গেছে। চিকিৎসকদের ভাষ্যমতে, এ ধরনের আঘাত সাধারণত পেশাদার ক্রীড়াবিদ বা অ্যাথলেটদের দীর্ঘদিনের কঠোর শারীরিক পরিশ্রমের ফলে হয়ে থাকে। একজন অভিনেত্রীর শরীরে এমন আঘাত সচরাচর দেখা যায় না বলেই চিকিৎসকরা এতে বিস্ময় প্রকাশ করেছেন।

গুরুতর এই চোটের কারণে রাশমিকাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা। পুরোপুরি সুস্থ হতে তাকে অন্তত দেড় মাস সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এই সময়ে তিনি কোনো ধরনের শুটিং, স্টান্ট বা শারীরিক পরিশ্রমের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। চিকিৎসকদের এই নির্দেশনার ফলে রাশমিকার চলমান প্রজেক্টগুলোর শুটিং আপাতত স্থগিত রাখা হয়েছে।