News update
  • PM urges people to watch ‘confusion-makers,’ give fitting reply     |     
  • Bank Surplus Liquidity Hits Record Tk 4.08 Lakh Crore     |     
  • Women to Get Free Education Up to Honours Level: PM     |     
  • PM releases fish fry into Brahmaputra in Kishoreganj     |     
  • Miraz puts Bangladesh within sight of victory as Australia stutter     |     

'গুডফেলাস' এবং 'ফিল্ড অফ ড্রিমস' তারকা রে লিওটা মারা গেছেন

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2022-05-27, 8:18am




"গুডফেলাস"-এ মবস্টার হেনরি হিলের চরিত্রে অভিনয় করার জন্য সর্বাধিক পরিচিত এবং "ফিল্ড অফ ড্রিমস"-এ বেসবল খেলোয়াড় শুলেস জো জ্যাকসনের ভূমিকায় যিনি অভিনয় করেছেন সেই অভিনেতা রে লিওটা মারা গেছেন ৷ তার বয়স হয়েছিল ৬৭ বছর ।

ডোমিনিকান রিপাবলিকের ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইনস্টিটিউটের একজন আধিকারিক যিনি মিডিয়ার সাথে কথা বলার জন্য অনুমোদিত ছিলেন না, তিনি রে লিওটার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেছেন যে তার মরদেহ ক্রিস্টো রেডেন্টর মর্গে নিয়ে যাওয়া হয়েছে। হলিউড রিপোর্টার এবং এনবিসি নিউজ লিওটার প্রতিনিধিদের উদ্ধৃত করে বলেছেন যে তিনি বুধবার রাতে ঘুমের মধ্যে মারা গেছেন। তিনি ডোমিনিকান প্রজাতন্ত্রে একটি নতুন সিনেমার শুটিং করতে গিয়েছিলেন।

তিনি ১৯৫৪ সালে নিউ জার্সির নিওয়ার্কে জন্মগ্রহণ করেন। রে লিওটার যখন ছয় মাস বয়স, তখন একজন টাউনশিপ ক্লার্ক ও অটো পার্টসের মালিক তাকে এতিমখানা থেকে দত্তক নেন। তিনি উচ্চ বিদ্যালয়ে পড়াকালীন সিনিয়র বছরে বেসবল সহ অন্যান্য খেলাধুলার সাথে জড়িত ছিলেন, তবে একদিন স্কুলের নাট্য শিক্ষক তাকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি একটি নাটকে অভিনয় করতে চান কিনা, যাতে তিনি অনেকটা মজার ছলেই সম্মত হন। এবং সেভাবেই তাঁর অভিনয়ের দিকে ঝোঁকা। তিনি মায়ামি বিশ্ববিদ্যালয়ে অভিনয় অধ্যয়ন করতে ভর্তি হোন। স্নাতক হওয়ার পর, সোপ অপেরা "অ্যানাদার ওয়ার্ল্ড" এ তিনি প্রথম সুনাম অর্জন করেন। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।